যুদ্ধের কারণে জ্বালানি ও সার সংকট মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ?
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি ও সার আমদানিতে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে সরকার। পাশাপাশি আমদানি ব্যয়, ডলারের চাহিদা এবং মূল্যস্ফীতির ওপরও বাড়তি চাপ তৈরি হবে। অর্থনীতিতে আসন্ন এসব ঝুকি মোকাবিলায় বাংলাদেশ কতটা প্রস্তুত? প্রস্তুতির অংশ হিসেবে সরকারের কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন –সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা-সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
