Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2026, 04:05 pm
Last modified: 01 August, 2026, 04:11 pm

Related News

  • রেলের সেবার মান বৃদ্ধি ও অব্যবস্থাপনা দূর করার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: রেল প্রতিমন্ত্রী 
  • দুর্গাপূজার ছুটিতে ঢাকা–কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন ‘টুরিস্ট স্পেশাল’
  • চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রেলওয়ের
  • দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন
  • ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
টিবিএস রিপোর্ট
01 August, 2026, 04:05 pm
Last modified: 01 August, 2026, 04:11 pm
ছবি: বাসস

চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হাবিবুর রশিদ বলেন, 'কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি স্টেশন নয়, বরং আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া সারাদেশকে রেল যোগাযোগের আওতায় আনতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে। এই সরকারের আমলেই পঞ্চগড় থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন বাস্তবায়ন করা হবে।'

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্টেশনটিকে দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল উপস্থিত ছিলেন। এছাড়া রেল মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ঢাকা-কক্সবাজার ট্রেন / রেল প্রতিমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • রেলের সেবার মান বৃদ্ধি ও অব্যবস্থাপনা দূর করার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: রেল প্রতিমন্ত্রী 
  • দুর্গাপূজার ছুটিতে ঢাকা–কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন ‘টুরিস্ট স্পেশাল’
  • চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রেলওয়ের
  • দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন
  • ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net