Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
সরকারের সমালোচনা করলে চোখ উপড়ে ফেলা হচ্ছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2026, 10:15 pm
Last modified: 30 July, 2026, 10:18 pm

Related News

  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
  • পার্বত্য চট্টগ্রামে সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান নাহিদ ইসলামের
  • সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলার অভিযোগ; প্রধানমন্ত্রীকে কাফফারা দিতে হবে: পাটওয়ারী
  • তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি ফেল করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারের সমালোচনা করলে চোখ উপড়ে ফেলা হচ্ছে: নাহিদ ইসলাম

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
30 July, 2026, 10:15 pm
Last modified: 30 July, 2026, 10:18 pm
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার নির্বাচিত হয়ে অগণতন্ত্র ও নব্য স্বৈরাচারের পথে হাঁটছে। বর্তমান সরকারের সমালোচনা করলে মানুষের চোখ উপড়ে ফেলা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 'মানুষ কষ্টে আছে। গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে। কিন্তু বিরোধী দল হিসেবে আমরা এসবের সমালোচনা করতে পারব না। আমরা যদি সমালোচনা করি তাহলে হামলা করা হচ্ছে, চোখ উপড়ে ফেলা হচ্ছে। বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে দেওয়া হচ্ছে।'

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলায় এক কিশোরের চোখ নষ্ট হয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন; আপনি বলেছিলেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? হবিগঞ্জের জি কে গউছের অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা কিশোরের চোখ নষ্ট করে ফেলেছে। আপনাকে ওই কিশোরের চোখ ফেরত দিতে হবে। আপনি কীভাবে ফেরত দিবেন জানি না, তবে আপনাকে তা দিতে হবে। চোখ ফেরত পাওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরব না।'

তিনি বলেন, 'শেখ হাসিনা আমার শত শত ভাই-বোনের চোখ নষ্ট করে, গুলি করে আজকে দিল্লিতে নির্বাসিত। তারেক রহমান, এই নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কী বার্তা দিতে চাচ্ছেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না।'

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ বলেন, 'আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। কিন্তু তাদের ছবি ও পোস্টার টাঙিয়ে আপনারা সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন—এটা আমরা মেনে নেব না। বিগত ১৬ বছর এই দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে। এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে জিয়া ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কথা বলার অধিকার থাকতে হবে। জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের খাবারের অধিকার—সবকিছু নিশ্চিত করতে হবে। সংস্কার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত করতে হবে।'

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 'প্রিয় কানাইঘাটবাসী, আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি আগামী স্থানীয় সরকারের নির্বাচনে কী হতে যাচ্ছে। এই সকল লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসীদের দিয়ে আবারও ভোট কারচুপি করা হবে, জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে—আপনাদের সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তা ঠেকাতে পারি নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, কোনো লাঠিয়াল বাহিনী বা সন্ত্রাসীদের আমরা জায়গা করতে দেব না।'

তিনি আরও বলেন, 'যদি স্থানীয় সরকার নির্বাচনেও আমরা পরাজিত হই, এই দেশে নব্য ফ্যাসিবাদ তৈরি হবে, নতুন স্বৈরাচার তৈরি হবে—আমরা সেটাকে রুখে দেব। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ভোট দিবেন। শাপলাকলি এবং এনসিপির পক্ষে দাঁড়াবেন।' এ সময় তিনি স্থানীয় নির্বাচনে গোলাম বোরহান উদ্দিন ইউসুফ নামে এক প্রার্থীকে এনসিপির পক্ষ থেকে সমর্থন জানান।

উল্লেখ্য, এর আগে দুপুরে গোলাপগঞ্জে এনসিপি নেতাদের বহনকারী গাড়িতে ঢিল ছুড়ে ভাঙচুর করা হয়। পরে নেতারা সিলেট সার্কিট হাউসে অবস্থান নেন এবং সেখান থেকে সন্ধ্যায় কানাইঘাটের কর্মসূচিতে যোগ দেন।

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / সরকারের সমালোচনা / এনসিপি / স্থানীয় সরকার নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
  • পার্বত্য চট্টগ্রামে সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান নাহিদ ইসলামের
  • সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলার অভিযোগ; প্রধানমন্ত্রীকে কাফফারা দিতে হবে: পাটওয়ারী
  • তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি ফেল করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net