Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
রাজাকারের তালিকা স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2019, 05:05 pm
Last modified: 18 December, 2019, 05:56 pm

Related News

  • রাজাকারের তালিকার খরচ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি ডা. মনীষার
  • ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমরা রাজাকারের তালিকা দেইনি’
  • রাজাকারের তালিকা থেকে নাম প্রত্যাহারে তিন মন্ত্রণালয়ে গোলাম আরিফ টিপুর আবেদন
  • রাজাকারের তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী
  • বঙ্গবন্ধুর আত্মীয়, প্রধানমন্ত্রীর ‘নয়া চাচা’ও রাজাকারের তালিকায়, সারাদেশে প্রতিবাদ

রাজাকারের তালিকা স্থগিত

সংশোধিত তালিকা প্রকাশ আগামী ২৬ মার্চ।
টিবিএস রিপোর্ট
18 December, 2019, 05:05 pm
Last modified: 18 December, 2019, 05:56 pm

দেশজুড়ে প্রবল প্রতিবাদ ও সমালোচনার মুখে অবশেষে রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তবে সংশোধিত তালিকা আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে। মাঝের এই সময়ে চলবে যাচাই-বাছাই।

এমনটিই জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বুধবার বিকেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি আয়োজিত 'বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়' শীর্ষক তথ্যচিত্র নির্মাণের মহরত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও জানান, তালিকাটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই তালিকাটি একটি পেনড্রাইভে করে দেওয়া হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে।

মন্ত্রী বলেন, আমাদের যেভাবে পেনড্রাইভটি দেওয়া হয়েছিল, সেভাবেই আমরা পেনড্রাইভ থেকে তালিকাটি প্রকাশ করি। 

মোজাম্মেল হক জানান, তালিকাটি প্রকাশের পর নানা মহলে আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তিনি নির্দেশ দেন তালিকাটি স্থগিত করে যাচাই-বাছাই করে তারপর প্রকাশ করার। এখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এরকম তালিকা তৈরি করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এর আগে সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেছেন, যাচাই-বাছাই করে রাজাকারের তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হবে। এজন্য কোনো আবেদন করতে হবে না।

তবে মঙ্গলবার স্বাধীনতাবিরোধীদের তালিকায় সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তিনি বলেন, ব্যাপকভাবে অভিযোগ পাওয়া গেলে প্রকাশিত ওই তালিকা প্রত্যাহার করা হবে। আর ‘দুই-একশ’ নামে ভুল হলে সংশোধন করা হবে। তবে ওই ভুলের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায় অস্বীকার করে মোজাম্মেল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তালিকা হুবুহু তারা প্রকাশ করেছেন, কোনো পরিবর্তন করা হয়নি। 

রাজাকারের নামের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসার কারণ জানতে চাইলে তিনি সোমবার বলেছিলেন, প্রথমত এই ব্যপারে আমি কিছুই জানি না। এর কারণ হলো এই তালিকাটি ১৯৭১ সালের করা। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংগ্রহ করেছি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মন্ত্রণালয়ের পাঠানো তালিকা যাচাই-বাছাই না করেই প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আমাদের দেয়া নোটও আমলে নেয়া হয়নি। তবে তালিকায় যাদের নাম এসেছে তাদের নামে দালাল আইনে মামলা রয়েছে।

Related Topics

টপ নিউজ

রাজাকার তালিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • রাজাকারের তালিকার খরচ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি ডা. মনীষার
  • ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমরা রাজাকারের তালিকা দেইনি’
  • রাজাকারের তালিকা থেকে নাম প্রত্যাহারে তিন মন্ত্রণালয়ে গোলাম আরিফ টিপুর আবেদন
  • রাজাকারের তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী
  • বঙ্গবন্ধুর আত্মীয়, প্রধানমন্ত্রীর ‘নয়া চাচা’ও রাজাকারের তালিকায়, সারাদেশে প্রতিবাদ

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net