Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
করোনায় আক্রান্ত ইমরুল ও তুষার

খেলা

টিবিএস রিপোর্ট
29 May, 2021, 01:30 pm
Last modified: 29 May, 2021, 01:40 pm

Related News

  • ‘আমার টেস্ট ক্যারিয়ার আরও ভালো হতে পারতো’
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • ক্ষমতার ‘কালো থাবা’ থেকে বিসিবিকে মুক্ত করার আহ্বান ইমরুলের
  • প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীসহ কে পেল কতো টাকা
  • লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রাজা

করোনায় আক্রান্ত ইমরুল ও তুষার

ঢাকার চারটি অভিজাত হোটেলে আজ জৈব সুরক্ষা বলয়ে ঢোকার কথা প্রিমিয়ার লিগের ১২টি দলের। জাতীয় দলের ক্রিকেটাররা রোববার দলের সঙ্গে যোগ দেবেন।
টিবিএস রিপোর্ট
29 May, 2021, 01:30 pm
Last modified: 29 May, 2021, 01:40 pm

ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে আর মাত্র একদিন। এমন সময়ে খারাপ খবর শুনলেন ইমরুল কায়েস ও তুষার ইমরান। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় করোনা পরীক্ষায় তারা পজিটিভ হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী।

লিগ শুরুর আগে সব ক্লাবের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের কয়েকবার করোনা পরীক্ষা করা হচ্ছে। শুক্রবারের পরীক্ষায় ইমরুল ও তুষার করোনা পজিটিভ হন। কেবল এই দুই ক্রিকেটারই নন, তিন ক্লাব কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ আবার তাদের করোনা পরীক্ষা করা হবে। 

করোনা পরীক্ষা নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছে। গত ২৬ মের প্রথম করোনা পরীক্ষায় ক্রিকেটার, কর্মকর্তাসহ ৯জন করোনা পজিটিভ হন। কিন্তু ২৮ মের পরীক্ষায় সবাই নেগেটিভ হন। এদিনের পরীক্ষায় যাদের করোনা পজিটিভ এসেছে, তাদের আজ আবার করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মঞ্জুর হোসাইন চৌধুরী। 

করোনা পজিটিভ হলেও পুরোপুরি সুস্থ আছেন ইমরুল কায়েস। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আমি পুরোপুরি সুস্থ আছি। আমার শরীরে কোনো উপসর্গ নেই। শুক্রবারও জিম করেছি আমি। কিন্তু গতকালেল রিপোর্ট আমার পজিটিভ এসেছে। আজ দুই জায়গায় করোনা পরীক্ষার নমুনা দিয়েছি।'

ব্রাদার্স ইউনিয়নের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার তুষার ইমরানের শারীরিক অবস্থাও ভালো। তার শরীরেও কোনো উপসর্গ নেই। তিনি বলেন, 'গতকালই নেগেটিভ ছিলাম, আজ পজিটিভ। তবে আমার শারীরিক অসুস্থতা নেই, কোনো উপসর্গও নেই। দল হোটেলে উঠে গেলেও আমাকে অপেক্ষা করতে হচ্ছে।'

ঢাকার চারটি অভিজাত হোটেলে আজ জৈব সুরক্ষা বলয়ে ঢোকার কথা প্রিমিয়ার লিগের ১২টি দলের। জাতীয় দলের ক্রিকেটাররা রোববার দলের সঙ্গে যোগ দেবেন। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ৩১ মে। তিনটি ভেন্যুতে প্রতিদিন ছয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেএসপির দুটি মাঠ ও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হবে। 

Related Topics

টপ নিউজ

ইমরুল কায়েস / তুষার ইমরান / ঢাকা প্রিমিয়ার লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • ‘আমার টেস্ট ক্যারিয়ার আরও ভালো হতে পারতো’
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • ক্ষমতার ‘কালো থাবা’ থেকে বিসিবিকে মুক্ত করার আহ্বান ইমরুলের
  • প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীসহ কে পেল কতো টাকা
  • লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রাজা

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net