Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি
15 July, 2026, 01:15 pm
Last modified: 15 July, 2026, 01:15 pm

Related News

  • ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি? দিলে কখন দেব?’: ইরান প্রসঙ্গে ট্রাম্প
  • ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং
  • গণমাধ্যমের সঙ্গে লড়াই আরও তীব্র করলেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের, নিয়োগ দেবেন এআইবিষয়ক প্রধান কর্মকর্তা
  • সংঘাত বন্ধে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্ত জানাল তেহরান, অপেক্ষা ট্রাম্পের জবাবের

যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

ক্যারল অভিযোগ করেছিলেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তাকে আক্রমণ করেছিলেন।
বিবিসি
15 July, 2026, 01:15 pm
Last modified: 15 July, 2026, 01:15 pm
লেখিকা ই জিন ক্যারল। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌন নিপীড়ন ও মানহানির অভিযোগে লেখিকা ই জিন ক্যারলকে পাঁচ মিলিয়ন ডলারের বেশি (প্রায় ৩.৭ মিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণ দিয়েছেন। তিন বছর আগে একটি দেওয়ানি মামলায় আদালত তাকে ক্যারলের ওপর যৌন নিপীড়ন এবং মানহানির জন্য দোষী সাব্যস্ত করেছিল।

ক্যারলের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান মঙ্গলবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, 'আজ আমরা জানাতে পেরে আনন্দিত যে, ওই রায়ের ভিত্তিতে জুরি বোর্ড যে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছিল, তিনি সেই অর্থ পেয়েছেন।'

ট্রাম্প অর্থ পরিশোধে বিলম্ব করার চেষ্টা করছিলেন, যাতে মামলাটি পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ পান। কারণ সুপ্রিম কোর্ট এর আগে তার আপিল শুনতে অস্বীকৃতি জানিয়েছিল।

তবে গত সপ্তাহে মামলাটির তত্ত্বাবধানকারী বিচারক তাকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের নির্দেশ দেন।

ট্রাম্পের আইনজীবী দলের একজন প্রতিনিধি অর্থ পরিশোধের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ক্যারলের আইনজীবী দলের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি ৫৬ লাখ ২০ হাজার ডলারের বেশি অর্থ পেয়েছেন। এর মধ্যে রয়েছে আদালতের দেওয়া ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ এবং আপিল চলাকালে জমা হওয়া সুদের অর্থ।

ক্যারল, যিনি আগে একটি সাময়িকীর কলাম লেখক ছিলেন এবং বর্তমানে তার বয়স ৮২ বছর, অভিযোগ করেছিলেন যে ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তাকে আক্রমণ করেছিলেন।

পরে ২০২২ সালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ক্যারলের অভিযোগ অস্বীকার করেন। ক্যারলের দাবি ছিল, ওই পোস্টের মাধ্যমে ট্রাম্প তাকে মানহানি করেছেন।

২০২৩ সালে নিউইয়র্কের একটি জুরি বোর্ড ক্যারলের অভিযোগের ভিত্তিতে তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

রায়ের পরপরই ট্রাম্প আদালতের নিয়ন্ত্রিত একটি হিসাবে ওই ক্ষতিপূরণের অর্থ জমা দেন। আপিল প্রক্রিয়া চলার সময় অর্থটি সেখানেই রাখা হয়েছিল।

ট্রাম্পের আইনজীবীরা বিচারকের ওই নির্দেশের তীব্র সমালোচনা করেন, যেখানে তাকে অর্থ পরিশোধ করতে বলা হয়েছিল।

তারা মামলাটিকে 'প্রতারণা' এবং 'উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি' হিসেবে আখ্যায়িত করেন। তাদের দাবি ছিল, ডেমোক্র্যাটরা এই মামলায় অর্থায়ন করেছে।

ট্রাম্প বারবার অভিযোগ করেছেন, দেওয়ানি মামলার বিচারক লুইস ক্যাপলান এমন কিছু প্রমাণ আদালতে গ্রহণ করেছিলেন, যা জুরি বোর্ডকে তার বিরুদ্ধে প্রভাবিত করেছিল।

ট্রাম্পের দাবি ছিল, বিচারকের ওই সিদ্ধান্তের কারণে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

গত বছর একটি ফেডারেল আপিল আদালত জুরি বোর্ডের দেওয়া রায় বহাল রাখে।

আদালত জানায়, বিচারক ক্যাপলান এমন কোনো ভুল করেননি, যার কারণে নতুন করে বিচার আয়োজনের প্রয়োজন হতে পারে।

গত মাসে সুপ্রিম কোর্ট ট্রাম্পের ওই মামলা পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

এর ফলে ক্যারলকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের পথ পরিষ্কার হয়ে যায়। সে সময় ক্যারল এই সিদ্ধান্তকে স্বাগত জানান। নিজের সাবস্ট্যাক ব্লগে তিনি লিখেছিলেন, 'আমরা জয়ী হয়েছি!'

ক্যারল আরও লিখেছিলেন, 'এই জয় বিশ্বের প্রতিটি নারীর জন্য।'

এ ছাড়া ২০২৪ সালে আরেকটি মামলায় একটি পৃথক ঘটনার জন্য ক্যারলকে মানহানি করার দায়ে ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া প্রায় ৮৪ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধেও তিনি আপিল করেছেন।

তবে গত বছর ফেডারেল বিচারকদের একটি প্যানেল তার ওই আপিল আবেদন খারিজ করে দেয়।

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট / ডোনাল্ড ট্রাম্প / লেখিকা ই জিন ক্যারল / যৌন নিপীড়ন / ক্ষতিপূরণ / পাঁচ মিলিয়ন ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি? দিলে কখন দেব?’: ইরান প্রসঙ্গে ট্রাম্প
  • ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং
  • গণমাধ্যমের সঙ্গে লড়াই আরও তীব্র করলেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের, নিয়োগ দেবেন এআইবিষয়ক প্রধান কর্মকর্তা
  • সংঘাত বন্ধে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্ত জানাল তেহরান, অপেক্ষা ট্রাম্পের জবাবের

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net