Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
অনলাইন মার্কেটপ্লেস তৈরির জন্য বিসিকের সঙ্গে ড্রিম৭১-এর চুক্তি

অন্যান্য

টিবিএস রিপোর্ট
28 May, 2021, 03:00 pm
Last modified: 28 May, 2021, 03:02 pm

Related News

  • ৬৩ বছরের মধ্যে দেশে সর্বোচ্চ লবণ উৎপাদন
  • বরিশাল বিসিক: গ্যাস-বিদ্যুৎ সংকটে বাধাগ্রস্ত উৎপাদন
  • তিন বছরেও বিসিককে প্লট ফির ১৫০ কোটি টাকা পরিশোধ করেনি সাভারের ৭৬% ট্যানারি 
  • ২ বছরেরও বেশি সময় ধরে আটকে আছে দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনগরী প্রকল্পের কাজ
  • বাগেরহাটে কাঠের তৈরি ‘বেবি ব্যালান্স বাইক’ যাচ্ছে ইউরোপে

অনলাইন মার্কেটপ্লেস তৈরির জন্য বিসিকের সঙ্গে ড্রিম৭১-এর চুক্তি

বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মে সারা দেশের ক্ষুদ্র, কুটির, মাঝারি শিল্প উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিপণনের সুযোগ পাবেন।
টিবিএস রিপোর্ট
28 May, 2021, 03:00 pm
Last modified: 28 May, 2021, 03:02 pm

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ( বিসিক) অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে পরামর্শক সংস্থা ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

আজ (শুক্রবার) রাজধানীর বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি), উত্তরায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন বিসিক সচিব মো. মফিদুল ইসলাম এবং পরামর্শক সংস্থা ড্রিম৭১-এর ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির।

প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, 'বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সারা দেশে বিসিকের ৬৪টি জেলা অফিস ও ৭৬ টি শিল্পনগরীতে   ডিসপ্লে সেন্টার ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। উক্ত ডিসপ্লে সেন্টার ও বিক্রয় কেন্দ্রগুলো স্থাপনের অবকাঠামোগত সুবিধা বিসিকের রয়েছে।'

'অনলাইন মার্কেটিং বর্তমান ডিজিটাল যুগের বাস্তবতা। করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মে পণ্য বিপণনের মাধ্যমে উদ্যোক্তাগণ উপকৃত হবেন,' বলেন তিনি।

ড্রিম৭১-এর ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির বলেন, 'বিগত কয়েক বছরে অনলাইনে কেনাকাটার চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে । সামনের দিনে এই চাহিদা আরও বাড়বে।'

বিসিকের সাথে হাতে হাত মিলিয়ে সুন্দর একটি প্লাটফর্ম মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসীকে উপহার দিতে চান বলে তিনি উল্লেখ করেন।

চুক্তি স্বাক্ষরের পর বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মের সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন (এসআরএস) চূড়ান্তকরণের জন্য দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও দিনব্যাপী কর্মশালায় বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) মো. আলমগীর হোসেন, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ড. গোলাম মো. ফারুক, বিসিক মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ, স্কিটি প্রকৌশলী মো. শফিকুল আলম, মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদারসহ বিসিক, এটুআই ও ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মে সারা দেশের ক্ষুদ্র, কুটির, মাঝারি শিল্প উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিপণনের সুযোগ পাবেন।

Related Topics

ড্রিম৭১ / বিসিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • ৬৩ বছরের মধ্যে দেশে সর্বোচ্চ লবণ উৎপাদন
  • বরিশাল বিসিক: গ্যাস-বিদ্যুৎ সংকটে বাধাগ্রস্ত উৎপাদন
  • তিন বছরেও বিসিককে প্লট ফির ১৫০ কোটি টাকা পরিশোধ করেনি সাভারের ৭৬% ট্যানারি 
  • ২ বছরেরও বেশি সময় ধরে আটকে আছে দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনগরী প্রকল্পের কাজ
  • বাগেরহাটে কাঠের তৈরি ‘বেবি ব্যালান্স বাইক’ যাচ্ছে ইউরোপে

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net