Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2026, 09:30 am
Last modified: 14 July, 2026, 09:28 am

Related News

  • দেশব্যাপী টিকাদান কর্মসূচির পরও হামে মৃত্যু অব্যাহত, টিকার ঘাটতি পূরণের তাগিদ বিশেষজ্ঞদের
  • দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন

১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা

টিবিএস রিপোর্ট
14 July, 2026, 09:30 am
Last modified: 14 July, 2026, 09:28 am
ছবি: টিবিএস

১ আগস্ট থেকে নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ১৫ মাস বয়সি সব শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। 

সোমবার (১৩ জুলাই) ইপিআই এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে।

এ টিকা এমএমআর-২ টিকার সঙ্গে একই সেশনে দেওয়া যাবে। 

নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত না থাকায় টাইফয়েডের টিকা এতদিন বাবা-মাকে বেসরকারিভাবে কিনে শিশুদের দিতে হতো।

নির্দেশনায় বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও টিকাদান প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণে সরকারের ইপিআই ধারাবাহিকভাবে বিভিন্ন নতুন ও কার্যকর টিকা অন্তর্ভুক্ত করে আসছে। এর অংশ হিসেবে ২০২৫ সালে জাতীয় পর্যায়ে সফলভাবে টিসিভি ক্যাম্পেইন পরিচালিত হয়, যার মাধ্যমে লক্ষ্যমাত্রাভুক্ত অধিকাংশ শিশুকে টিকার আওতায় আনা গেছে।

গত বছরের ৮ ডিসেম্বর ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ (এনআইটিএজি) বাংলাদেশের সুপারিশ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্তঃসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সিদ্ধান্তের ভিত্তিতে টিসিভিকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, দেশব্যাপী স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রের মাধ্যমে ১৫ মাস বয়সি সব শিশুকে এক ডোজ টিসিভি দিতে হবে। 

মাঠকর্মীরা নিজ নিজ এলাকায় ১৫ মাস বয়সি শিশুদের তালিকা তৈরি করবেন এবং সেশন শুরুর আগের দিন বাড়ি পরিদর্শন করে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন।

ডিজিটাল টিকাদান ব্যবস্থাপনা জোরদারে মাঠকর্মীদের ভ্যাক্সইপিআই অ্যাপের মাধ্যমে শিশুদের নিবন্ধন সম্পন্ন করে টিকা কার্ড ডাউনলোড নিশ্চিত করতে বলা হয়েছে। টিকা দেওয়ার পর স্মার্ট হেলথ বিটি/ই-ট্র্যাকার অ্যাপে কার্ড স্ক্যান করে তথ্য হালনাগাদ করতে হবে। একইসঙ্গে জন্ম নিবন্ধন সহজীকরণে উপজেলা পর্যায়ের সমন্বয় সভায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লজিস্টিক ব্যবস্থাপনায় পাঁচ ডোজের ভায়ালে টিসিভি সরবরাহ করা হবে এবং ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহন করতে হবে। টিকায় সংরক্ষণকারী উপাদান (প্রিজারভেটিভ) থাকায় মাল্টিডোজ ভায়াল পলিসি অনুসরণ করে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে খোলা ভায়াল পরবর্তী সেশনেও ব্যবহার করা যাবে, যাতে টিকার অপচয় কমানো যায়।

এছাড়া অন্যান্য নিয়মিত টিকার মতো টিসিভির তথ্য ডিএইচআইএস-২-এ অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করার পাশাপাশি বাড়ি বাড়ি যোগাযোগ, মাইকিং, উঠান বৈঠক ও আন্তঃব্যক্তিক যোগাযোগ কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ক্যাম্পেইনের আওতায় প্রথমবারের মতো সরকারিভাবে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছিল।

Related Topics

টপ নিউজ

টিকা / টিকাদান কর্মসূচি / ইপিআই / সম্প্রসারিত টিকাদান কর্মসূচি / টাইফয়েডের টিকা / টাইফয়েড টিকাদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • দেশব্যাপী টিকাদান কর্মসূচির পরও হামে মৃত্যু অব্যাহত, টিকার ঘাটতি পূরণের তাগিদ বিশেষজ্ঞদের
  • দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net