Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহনের অন্তত ৩০% বৈদ্যুতিক যানে রূপান্তরের লক্ষ্য সরকারের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2026, 08:40 pm
Last modified: 13 July, 2026, 08:45 pm

Related News

  • দেশের বিভিন্ন স্থানে ইভি চার্জিং স্টেশন, ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের
  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • সারাদেশে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে শিগগরিই সুনির্দিষ্ট নির্দেশনা আসছে: সড়ক পরিবহনমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহনের অন্তত ৩০% বৈদ্যুতিক যানে রূপান্তরের লক্ষ্য সরকারের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ইতোমধ্যে ইলেকট্রিক মোটরযানের নিবন্ধন ও চলাচলসংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেছে।
টিবিএস রিপোর্ট
13 July, 2026, 08:40 pm
Last modified: 13 July, 2026, 08:45 pm
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স

২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশ ইলেকট্রিক বা বিদ্যুৎচালিত মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, একই সঙ্গে গণপরিবহনকে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর, কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন করছে।

আজ সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩৩-এর সরকারি দলের সংসদ সদস্য শওকত আরা আক্তারের জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

শেখ রবিউল আলম বলেন, যানবাহন থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ। এ কারণে জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে ইলেকট্রিক মোটরযানের ব্যবহার বাড়াতে বিশ্বজুড়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, "ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) অনুযায়ী, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে পরিবহন খাত থেকে নিঃশর্তভাবে ৩.৪ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।"

মন্ত্রী বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ইতোমধ্যে ইলেকট্রিক মোটরযানের নিবন্ধন ও চলাচলসংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেছে। পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশ দূষণ কমাতে সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত এবং অন্যান্য ক্ষেত্রে মাত্র ১৫ শতাংশ শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

আলোচনায় সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন দাবির প্রসঙ্গ উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, নির্বাচনের সময় অনেক সংসদ সদস্য সেতুর টোল মওকুফের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। তবে টোল আদায় একটি রাজস্ব-সংক্রান্ত বিষয় এবং এটি অর্থ বিভাগের আওতাধীন। তাই যোগাযোগ মন্ত্রণালয় এককভাবে কোনো সেতুর টোল প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে না।

তিনি আরও বলেন, ছোট সেতুর ক্ষেত্রে টোলে ছাড় দেওয়ার বিষয়টি অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে বিবেচনা করা যেতে পারে। তবে কোনো সংসদ সদস্যের সুপারিশ বা অনুরোধের ভিত্তিতে টোল আদায় বন্ধ করার সুযোগ অত্যন্ত সীমিত।

রেলস্টেশনের দাবির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন এলাকায় আন্তঃনগর ট্রেনের স্টপেজ বাড়ানোর দাবি উঠলেও— এ বিষয়ে নির্দিষ্ট নীতিমালা রয়েছে। সব জায়গায় ট্রেন থামানো হলে আন্তঃনগর ট্রেনের বৈশিষ্ট্য নষ্ট হবে এবং দ্রুত যাতায়াত নিশ্চিত করার মূল উদ্দেশ্য ব্যাহত হবে।
 

Related Topics

টপ নিউজ

সড়ক পরিবহন / ইভি / সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী / শেখ রবিউল আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • দেশের বিভিন্ন স্থানে ইভি চার্জিং স্টেশন, ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের
  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • সারাদেশে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে শিগগরিই সুনির্দিষ্ট নির্দেশনা আসছে: সড়ক পরিবহনমন্ত্রী

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net