Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক

আন্তর্জাতিক

ফোর্বস
10 July, 2026, 10:45 am
Last modified: 10 July, 2026, 10:47 am

Related News

  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক

মাস্কের দাবি, দীর্ঘমেয়াদে চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ নগরী গড়ে তুলতে চায় স্পেসএক্স। সেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারবে, আবার পর্যটক হিসেবেও যেতে পারবে।
ফোর্বস
10 July, 2026, 10:45 am
Last modified: 10 July, 2026, 10:47 am
ছবি: এএফপি/স্পেসএক্স

আগামী পাঁচ বছরের মধ্যে চাঁদ ও মঙ্গলে 'হাজার হাজার' মানুষ পাঠানোর পাশাপাশি দশ বছরের মধ্যে চাঁদে স্থায়ী শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবটের সঙ্গে এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, আগামী ১০ বছরের মধ্যে চাঁদে 'দশ হাজার বা তারও বেশি' মানুষ পাঠাতে চান তারা। 

তবে তিনি নিজেই স্বীকার করেন, এ লক্ষ্য 'অত্যন্ত উচ্চাভিলাষী', কারণ এখন পর্যন্ত মাত্র ডজনখানেক মানুষ চাঁদে গেছেন।

তার ভাষ্য অনুযায়ী, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে একজন নভোচারীকে চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে স্পেসএক্সের। এরপর ধাপে ধাপে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষও চাইলে চাঁদ ও মঙ্গলে ভ্রমণ করতে পারেন।

মাস্কের দাবি, দীর্ঘমেয়াদে চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ নগরী গড়ে তুলতে চায় স্পেসএক্স। সেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারবে, আবার পর্যটক হিসেবেও যেতে পারবে।

মঙ্গলে মানুষ পাঠানো তুলনামূলক কঠিন হবে বলে স্বীকার করেন মাস্ক। তবু আগামী পাঁচ বছরের মধ্যে সেখানে প্রথম মানুষ পাঠানোর এবং ১০ থেকে ১২ বছরের মধ্যে হাজারো মানুষ পাঠানোর আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া আগামী বছর মহাকাশে প্রথম 'এআই স্যাটেলাইট' উৎক্ষেপণের পরিকল্পনার কথাও জানান মাস্ক। পরবর্তী দুই বছরের মধ্যে বড় পরিসরে এ ধরনের স্যাটেলাইট মোতায়েনের লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

তবে মাস্কের এমন ঘোষণাকে ঘিরে সংশয়ও রয়েছে। অতীতে চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠানো নিয়ে তিনি একাধিকবার সময়সীমা ঘোষণা করলেও তার অনেকগুলো বাস্তবায়িত হয়নি। 

দ্য নিউইয়র্ক টাইমস–এর এক পর্যালোচনায় দেখা গেছে, ২০১১ সাল থেকে অন্তত ১৯ বার তিনি আগামী ১০ বছরের মধ্যে মানুষ মঙ্গলে যাবে বলে দাবি করেছিলেন। ২০১৭ সালে ২০১৮ সালের মধ্যে সাধারণ মানুষকে চাঁদের কক্ষপথে পাঠানোর পরিকল্পনাও ঘোষণা করেছিলেন তিনি, যা বাস্তবে আর হয়নি।

স্পেসএক্সের নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছালে এবং মঙ্গলে অন্তত ১০ লাখ মানুষের একটি উপনিবেশ গড়ে উঠলে মাস্ক অতিরিক্ত ১০০ কোটি স্পেসএক্স শেয়ার পাবেন। তবে বিশ্লেষকদের একাংশ মনে করেন, মঙ্গলে উপনিবেশ পরিচালনার বিপুল ব্যয় কোম্পানির সম্ভাব্য মুনাফায় বড় প্রভাব ফেলতে পারে।

ফোর্বস–এর হিসা অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৯৩৪ বিলিয়ন ডলার। স্পেসএক্সের শেয়ারবাজারে তালিকাভুক্তির পর তিনি সাময়িকভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হন। তবে, সাম্প্রতিক সময়ে শেয়ারের দাম কমে যাওয়ায় তার সম্পদের পরিমাণ আবার ট্রিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / স্পেসএক্স / চাঁদ / মঙ্গল গ্রহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • ছবি: সংগৃহীত
    সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
    আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

Related News

  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

5
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি

6
তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net