Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
04 July, 2026, 06:15 pm
Last modified: 04 July, 2026, 06:31 pm

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • বৈশ্বিক জ্বালানি বাজারে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ইরানের অপরিশোধিত তেল?
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • হরমুজ-সুয়েজের বিকল্প চীনের ‘আইস সিল্ক রোড’? আর্কটিকে বরফ কেটে নতুন নৌপথ বানানোর চেষ্টায় বেইজিং
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 

বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি

টেসলা কেবল শতভাগ বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরি করে। অন্যদিকে, শেনজেনভিত্তিক চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি ব্যাটারিচালিত গাড়ির পাশাপাশি প্লাগ-ইন হাইব্রিড গাড়িও তৈরি করে থাকে।
সাউথ চায়না মর্নিং পোস্ট
04 July, 2026, 06:15 pm
Last modified: 04 July, 2026, 06:31 pm
বিওয়াইডি সিল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

চীনের বৈদ্যুতিক গাড়ি (ইভি) খাতের শীর্ষ কোম্পানি বিওয়াইডি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেসলাকে আবারও পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম ব্যাটারিচালিত গাড়ি নির্মাতা হিসেবে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করেছে। গত বছরের একই সময়ের তুলনায় গাড়ি সরবরাহের পরিমাণ ৮ দশমিক ২ শতাংশ কমলেও, মূলত আন্তর্জাতিক বাজারে সরবরাহ বৃদ্ধির ওপর ভর করে শীর্ষস্থানটি ফিরে পেয়েছে বিওয়াইডি।

মার্কিন ইভি নির্মাতার সঙ্গে এই প্রতিযোগিতায় বিওয়াইডির এগিয়ে যাওয়া—বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনের ক্রমবর্ধমান দক্ষতারই একটি নতুন ইঙ্গিত দিচ্ছে, যা বিশ্বজুড়ে ক্রেতাদের মাঝে ক্রমেই সমাদৃত হচ্ছে।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে টেসলা জানিয়েছে, জুনে শেষ হওয়া প্রান্তিকে (এপ্রিল-জুন) তারা ৪ লাখ ৮০ হাজার ১২৬টি গাড়ি সরবরাহ করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ বেশি। তবে বিক্রির এই বড় উল্লম্ফনও টেসলাকে বিশ্ববাজারে শতভাগ বৈদ্যুতিক গাড়ি বিক্রির অর্জন ধরে রাখতে সাহায্য করতে পারেনি। কারণ, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিওয়াইডির গাড়ি সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৯০টি, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ কম হলেও টেসলাকে ছাড়িয়ে গেছে।

টেসলা কেবল শতভাগ বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরি করে। অন্যদিকে, শেনজেনভিত্তিক চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি ব্যাটারিচালিত গাড়ির পাশাপাশি প্লাগ-ইন হাইব্রিড গাড়িও তৈরি করে থাকে।

সাংহাইয়ের অটোমোবাইল বিশ্লেষক গাও শেন বলেন, "বিদেশি বাজারগুলোতে, বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিওয়াইডির গাড়ির ক্রমবর্ধমান জনপ্রিয়তা টেসলা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় শতভাগ বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি বিক্রির ক্ষেত্রে কোম্পানিটিকে এগিয়ে দিয়েছে।" তিনি আরও বলেন, "বিওয়াইডি এবং চীনের অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো উৎপাদন খরচের দিক থেকে একচেটিয়া সুবিধা পায়, যা বিশ্বজুড়ে তাদের গাড়ি বাজারজাত করার প্রচেষ্টাকে আরও সহজ করে তুলেছে।"

বিওয়াইডির প্রকাশিত আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আন্তর্জাতিক বাজারে তাদের গাড়ি সরবরাহ—গত বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৯১টি ইউনিটে পৌঁছেছে। এটি তাদের মোট বিক্রির ৪২ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫ সালে ছিল মাত্র ২০ শতাংশ। তবে চলতি বছর চীনের মূল ভূখণ্ডের বাইরে কতটি শতভাগ ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি (বিইভি) বিক্রি হয়েছে, সেই সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করেনি কোম্পানিটি।

এর আগে ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকের পর, চলতি বছরের প্রথম তিন মাসে টেসলা বিশ্বব্যাপী ব্যাটারিচালিত গাড়ি বিক্রির শীর্ষস্থানটি সাময়িকভাবে পুনরুদ্ধার করেছিল। এ সময় টেসলার সরবরাহ বার্ষিকভিত্তিতে ৬ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ লাখ ৫৮ হাজার ২৩টি ইউনিটে পৌঁছায়। বিপরীতে, একই সময়ে চীনে সরকারি প্রণোদনা ও সহায়তা কমে যাওয়ার কারণে অভ্যন্তরীণ বাজারে ধাক্কা খায় বিওয়াইডি। ফলে প্রথম প্রান্তিকে তাদের শতভাগ বৈদ্যুতিক গাড়ি বিক্রি বার্ষিকভিত্তিতে ২৫ দশমিক ৫ শতাংশ কমে ৩ লাখ ১০ হাজার ৩৮৯টিতে নেমে এসেছিল।

বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান- অ্যালিক্সপার্টনার্স চলতি সপ্তাহের শুরুতে পূর্বাভাস দিয়েছে যে, কম উৎপাদন খরচ এবং প্রযুক্তিগত সুবিধার কারণে গত বছরের তুলনায়, এ বছরে চীনা গাড়ির বৈশ্বিক রপ্তানি ৪১ শতাংশ বেড়ে ১ কোটি ইউনিট ছাড়িয়ে যেতে পারে।

গত মে মাসে এক সাক্ষাৎকারে জেপি মরগানের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অটোমোবাইল গবেষণা প্রধান নিক লাই বলেন, ২০২৮ সালের মধ্যে জার্মানি, ইতালি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো পশ্চিম ইউরোপের দেশগুলোতে চীনা গাড়ি নির্মাতারা ২৫ লাখ গাড়ি সরবরাহ করতে পারে, যা গত বছরের আনুমানিক ১০ লাখ ইউনিটের চেয়ে প্রায় ১৫০ শতাংশ বেশি। তিনি আরও যোগ করেন, ২০২৮ সালের মধ্যে পশ্চিম ইউরোপের বাজারে স্থানীয় কোম্পানিগুলোকে পেছনে ফেলে চীনা ব্র্যান্ডের গাড়িগুলো (যার সিংহভাগই বৈদ্যুতিক গাড়ি) মোট বাজারের ২০ শতাংশ নিজেদের দখলে নিতে পারে।

Related Topics

টপ নিউজ

টেসলা / বিওয়াইডি / ইভি / চীন / বিশ্ববাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • বৈশ্বিক জ্বালানি বাজারে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ইরানের অপরিশোধিত তেল?
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • হরমুজ-সুয়েজের বিকল্প চীনের ‘আইস সিল্ক রোড’? আর্কটিকে বরফ কেটে নতুন নৌপথ বানানোর চেষ্টায় বেইজিং
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net