ইউরোপের বাজারে কেমন সাড়া ফেলেছে ভারতের আম?
ইউরোপের বাজারে জনপ্রিয় ও প্রিমিয়াম ফল হিসেবে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে ভারতের আম। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে ভারতীয় আমের চাহিদা এখন তুঙ্গে। তবে উচ্চমূল্য ও কঠোর নিয়মের কারণে এটি এখনো বিশেষায়িত বাজার হিসেবেই সমাদৃত।
