Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা

অর্থনীতি

রিয়াদ হোসেন & মিজানুর রহমান ইউসুফ
02 July, 2026, 08:45 am
Last modified: 02 July, 2026, 08:46 am

Related News

  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রাম বন্দর থেকে রহস্যময়ভাবে ২৫০ ঝুঁকিপূর্ণ আমদানি কনটেইনার ‘গায়েব’
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে

বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা

এর মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউজের আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।
রিয়াদ হোসেন & মিজানুর রহমান ইউসুফ
02 July, 2026, 08:45 am
Last modified: 02 July, 2026, 08:46 am
ইলাস্ট্রেশন: টিবিএস

শেষ দুই মাস মে ও জুনে রাজস্ব আদায়ে বড় উল্লম্ফন সত্ত্বেও সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি হয়েছে প্রায় ৮৮ হাজার কোটি টাকা।

এর মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউজের আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।

এনবিআরের প্রাথমিক হিসাবে দেখা গেছে, সদ্য সমাপ্ত অর্থবছরে ৫ লাখ ৩ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় আদায় বেড়েছে ১২ শতাংশের বেশি।

যদিও এনবিআর কর্মকর্তারা বলছেন, চূড়ান্ত হিসাবে আদায়ের পরিমাণ আরও বাড়বে। সে ক্ষেত্রে প্রবৃদ্ধি আরও বাড়বে এবং ঘাটতির ব্যবধান কমে আসবে।

এনবিআর সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে এনবিআরের পক্ষ থেকে রাজস্ব আদায়ের এ তথ্য উপস্থাপন করা হয়।

সভায় এনবিআরের নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানসহ সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবদুর রহমান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "চূড়ান্ত হিসাব করা হলে আদায়ের পরিমাণ আরও বেশি হবে।"

তিনি বলেন, "শেষ মাসে চট্টগ্রাম কাস্টমস হাউজে বড় প্রবৃদ্ধি এবং বকেয়া আদায়ের কারণে রাজস্বে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এর ফলে লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ে আরও বড় ব্যবধান তৈরি হওয়ার যে আশঙ্কা ছিল, তা হয়নি।"

উন্নয়ন ব্যয় কম হওয়ায় রাজস্ব আদায়ে প্রভাব

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা টিবিএসকে বলেন, "রাজস্বের একটি বড় অংশ আসে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন থেকে। সদ্য সমাপ্ত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অনেক কম হওয়ায় এসব খাত থেকে রাজস্ব আদায়ও স্বাভাবিকভাবেই কম হয়েছে।"

পরিকল্পনা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে মাত্র ৪৮ শতাংশ, যা গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন।

ওই কর্মকর্তা আরও বলেন, বিভিন্ন কারণে মাঠ পর্যায়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। এ কারণে রুটিন কাজের বাইরে তারা বড় কোনো অভিযান বা বিশেষ উদ্যোগ নিতে তেমন সাহস পাননি।

এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব হলে রাজস্ব আদায় আরও কিছুটা বাড়তে পারত বলে মনে করেন তিনি।

দুই অঙ্কের প্রবৃদ্ধির পরও চট্টগ্রাম কাস্টমসে ঘাটতি ২০,৮২৪ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আদায়ে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১২.৩৭ শতাংশ। তবে এরপরও লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি হয়েছে ২০ হাজার ৮২৪ কোটি টাকার বেশি। মূলত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে বকেয়া শুল্কের পরিমাণ ২৫ হাজার কোটি টাকার বেশি হওয়ায় এ ঘাটতি তৈরি হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে বড় কাস্টমস স্টেশনটি ১ লাখ ২ হাজার ২৯৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৮১ হাজার ৪৭১ কোটি ৩৭ লাখ টাকা আদায় করেছে। এতে ঘাটতি দাঁড়িয়েছে ২০ হাজার ৮২৩ কোটি ৬৩ লাখ টাকা।

নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে লাগবে নজিরবিহীন প্রবৃদ্ধি

তবে বুধবার থেকে শুরু হওয়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার যে বড় রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়েছে, তা অর্জন করতে হলে সদ্য সমাপ্ত অর্থবছরের আদায়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি হারে রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করতে হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান টিবিএসকে বলেন, "যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে, তার বিবেচনায় আগামী বছরে ৪০ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হবে, যা অতীতে কখনোই হয়নি। বাস্তবে এত বেশি হারে রাজস্ব আদায় হবে না।"

"ফলে নতুন অর্থবছরেও বড় ঘাটতি থাকবে," বলেন তিনি।

তিনি আরও বলেন, "সে ক্ষেত্রে হয় অতীতের বছরগুলোর মতো লক্ষ্যমাত্রা সংশোধন করে কমাতে হবে, অথবা ব্যয় বাড়লে ঘাটতি অর্থায়নের উপায় বের করতে হবে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।"

তার মতে, সরকার যদি ব্যয় সামাল দিতে স্থানীয় উৎস থেকে বেশি ঋণ নেয়, তাহলে বেসরকারি খাতের জন্য 'ক্রাউডিং আউট' প্রভাব তৈরি হতে পারে।

এই অর্থনীতিবিদ মনে করেন, নতুন অর্থবছরের জন্য করের নতুন খাত তেমন সৃষ্টি করা হয়নি। তাই রাজস্ব আদায় বাড়াতে হলে লিকেজ বন্ধ করা এবং ডিজিটাইজেশনে গুরুত্ব দিতে হবে। তবে তা করা হলেও বড় ঘাটতি থেকে যাবে।
 

Related Topics

টপ নিউজ

রাজস্ব আদায় / কাস্টমস / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রাম বন্দর থেকে রহস্যময়ভাবে ২৫০ ঝুঁকিপূর্ণ আমদানি কনটেইনার ‘গায়েব’
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net