Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
২০২৬-২৭ অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম ৬.১% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কেন্দ্রীয় ব্যাংকের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 June, 2026, 07:20 pm
Last modified: 30 June, 2026, 07:22 pm

Related News

  • বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় কেন্দ্রীয় ব্যাংকে সভা
  • খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক

২০২৬-২৭ অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম ৬.১% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কেন্দ্রীয় ব্যাংকের

আজ মঙ্গলবার (৩০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য নতুন মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট-এমপিএস) প্রকাশ করে এই প্রক্ষেপণ জানানো হয়।
টিবিএস রিপোর্ট
30 June, 2026, 07:20 pm
Last modified: 30 June, 2026, 07:22 pm
ছবি: টিবিএস কোলাজ

আগামী ২০২৬-২৭ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে বলে প্রক্ষেপণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটি জাতীয় বাজেটের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশের চেয়ে কম। একই সঙ্গে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে মূল নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ মঙ্গলবার (৩০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য নতুন মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট-এমপিএস) প্রকাশ করে এই প্রক্ষেপণ জানানো হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের অর্থনীতিতে ৪ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা তার আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় কিছুটা ইতিবাচক।

নতুন মুদ্রানীতিতে বলা হয়েছে, আগামী অর্থবছরের জন্য সরকারের আর্থিক কৌশল হচ্ছে প্রবৃদ্ধি-সহায়ক পদক্ষেপের পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায় রাখা। এতে কর সংস্কার, ব্যয় যৌক্তিকীকরণ, লক্ষ্যভিত্তিক ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানোর পাশাপাশি উন্নয়ন ব্যয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে বলা হয়, "নতুন সরকার ২০২৬-২৭ অর্থবছরের আর্থিক অবস্থান হিসেবে উন্নয়ন ব্যয়কে গুরুত্ব দিয়ে প্রবৃদ্ধি-সহায়ক কিন্তু আর্থিকভাবে সতর্ক ও দূরদর্শী নীতি গ্রহণ করেছে।"

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বিনিয়োগ-চালিত প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করতে, সরকার কাঠামোগত সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে একটি ব্যাপক অর্থনৈতিক কৌশল গ্রহণ করেছে।

২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটের রূপরেখা অনুযায়ী, সরকারের 'থ্রিআর' (3R) কৌশলের—রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন (পুনরুদ্ধার ও স্থিতিশীলতা), রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন (পুনর্গঠন ও গতিশীলতা বৃদ্ধি)—প্রথম ধাপে আগামী এক বছর অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং অর্থনৈতিক ধাক্কা থেকে দুর্বল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুরক্ষার ওপর জোর দেওয়া হবে।

এই কৌশলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা, সরকারি সেবা প্রদান ব্যবস্থার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রক্রিয়া সহজীকরণ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এদিকে, বাজারে টাকার প্রবাহ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে— নীতি সুদহারের প্রধান সূচকগুলো অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। ফলে পলিসি রেপো রেট ১০ শতাংশ, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) হার ১১ দশমিক ৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার ৭ দশমিক ৫ শতাংশেই বহাল থাকছে।

Related Topics

টপ নিউজ

অর্থনৈতিক প্রবৃদ্ধি / বাংলাদেশ ব্যাংক / জিডিপির প্রক্ষেপণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় কেন্দ্রীয় ব্যাংকে সভা
  • খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net