Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2026, 06:35 pm
Last modified: 21 June, 2026, 06:44 pm

Related News

  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • কাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮ 

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু

নিহতরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, এবং মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। একই দুর্ঘটনায় ওই গাড়ির চালক হিসেবে থাকা একজন ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন।
টিবিএস রিপোর্ট
21 June, 2026, 06:35 pm
Last modified: 21 June, 2026, 06:44 pm
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী যুবক নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) আল শাহানিয়া শহরের সামাল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই উপজেলার বাসিন্দা এবং কাতারে একসাথে কাজ করতেন বলে জানা গেছে।

নিহতরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, এবং মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। একই দুর্ঘটনায় ওই গাড়ির চালক হিসেবে থাকা একজন ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বাসা থেকে বের হয়ে একটি প্রাইভেট কারে করে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন জসিম, জিবাল, মস্তাক, জুবায়ের, কাদের এবং তাদের ভারতীয় সহকর্মী। পথে আল শাহানিয়া শহরের সামাল সড়কে গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তারা সকলে প্রাণ হারান। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, 'আমরা জেনেছি কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় ৫ জন নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি। সেখানে আইনি ও প্রশাসনিক সকল প্রক্রিয়া শেষে লাশ দেশে আসামাত্র পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে নাগাদ লাশ দেশে ফিরতে পারে।'

নিহতদের পরিবার ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ভাগ্যের অন্বেষণে কাতারে পাড়ি জমানো এই যুবকদের অকাল মৃত্যুতে পুরো কানাইঘাট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলো এখন তাদের প্রিয়জনদের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছে। সরকার ও কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related Topics

টপ নিউজ

কাতার / সড়ক দুর্ঘটনা / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • কাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮ 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net