Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2019, 05:50 pm
Last modified: 12 December, 2019, 06:04 pm

Related News

  • ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • পরিচালনা পর্ষদের দ্বন্দ্বে উত্তাল ভারতের ঐতিহ্যবাহী টাটা গ্রুপ
  • যুক্তরাষ্ট্রের ১০০% শুল্কের হুমকির মধ্যেই জুলাইয়ে ভারতের অর্ধেকের বেশি তেল এসেছে রাশিয়া থেকে
  • নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • পশ্চিমবঙ্গের কলেজে পদত্যাগে বাধ্য হলেন মুসলিম উপাধ্যক্ষ; তার কার্যালয় ‘শুদ্ধ’ করল আরএসএসের ছাত্র সংগঠন

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যই ভারত সফর বাতিল করেছেন তিনি।
টিবিএস রিপোর্ট
12 December, 2019, 05:50 pm
Last modified: 12 December, 2019, 06:04 pm
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ইউএনবি/ফাইল ছবি)

ভারতের দিল্লিতে পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ভারতের সঙ্গে আসিয়ানভূক্ত দেশগুলোর সমন্বয়ে ‘দিল্লি ডায়ালগ’ নামে একটি সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে পৌঁছানোর কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। খবর হিন্দুস্তান টাইমসের।

পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের সিদ্ধান্ত এমন সময়ে এলো যার মাত্র একদিন আগে ভারত দেশটির নাগরিকত্ব বিল রাজ্যসভায় পাস করে। 

ওই বিল অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যে অমুসলিমরা (হিন্দু, বৌদ্ধ, পার্সি, শিখ ও খ্রিস্টান) ‘ধর্মীয় পীড়নের কারণে’ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার।  

বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ তোলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

তবে একইদিন প্রতিবেশীদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগের উত্তর দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন। 

তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন এ অভিযোগ সত্য নয়। যারাই এই তথ্য দিয়েছেন, তারা সঠিক তথ্য দেননি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতের লোকসভায় এক দুই দিন আগে পাস হওয়া নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ সহিষ্ণু ও ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে দেশটির ঐতিহাসিক অবস্থান দুর্বল করবে। আমরা কাউকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিচার করি না আমাদের কাছে সবাই বাংলাদেশের নাগরিক।”

তবে সফর বাতিলের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যই ভারত সফর বাতিল করেছেন তিনি। 

“আমাকে নয়াদিল্লি সফর বাতিল করতে হয়েছে কারণ আমাকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। এছাড়াও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের বাইরে মাদ্রিদে আছেন ও পররাষ্ট্র সচিব দ্য হেগে আছেন” বলেন তিনি।

এ কে মোমেন আরও বলেন, “দেশে কাজের জন্যই আমি আমি সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। আমি জানুয়ারিতে পরবর্তী সভায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছি। অনুষ্ঠানে যোগদানের জন্য আমি আমাদের মহাপরিচালককে পাঠাচ্ছি।” 

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী / পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন / ভারত / ভারতের নাগরিকত্ব বিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • পরিচালনা পর্ষদের দ্বন্দ্বে উত্তাল ভারতের ঐতিহ্যবাহী টাটা গ্রুপ
  • যুক্তরাষ্ট্রের ১০০% শুল্কের হুমকির মধ্যেই জুলাইয়ে ভারতের অর্ধেকের বেশি তেল এসেছে রাশিয়া থেকে
  • নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • পশ্চিমবঙ্গের কলেজে পদত্যাগে বাধ্য হলেন মুসলিম উপাধ্যক্ষ; তার কার্যালয় ‘শুদ্ধ’ করল আরএসএসের ছাত্র সংগঠন

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net