Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ট্রাম্পের জন্মদিনে চুক্তি না করতে মধ্যরাত পর্যন্ত যুক্তরাষ্ট্রকে অপেক্ষায় রেখেছে ইরান

আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমস, রয়টার্স
15 June, 2026, 12:20 pm
Last modified: 15 June, 2026, 12:21 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

ট্রাম্পের জন্মদিনে চুক্তি না করতে মধ্যরাত পর্যন্ত যুক্তরাষ্ট্রকে অপেক্ষায় রেখেছে ইরান

নিউইয়র্ক টাইমস, রয়টার্স
15 June, 2026, 12:20 pm
Last modified: 15 June, 2026, 12:21 pm
প্রতীকী ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তিটি চূড়ান্ত করতে স্থানীয় সময় গত রবিবার মধ্যরাত পার হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিল ইরান। রবিবার ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন। এই ঐতিহাসিক চুক্তির মুহূর্তটি যাতে কোনোভাবেই ট্রাম্পের জন্মদিনের সঙ্গে মিলে না যায়, সে কারণেই তেহরান এই কৌশল অবলম্বন করেছিল। নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাড়ে সাত ঘণ্টার সময়ের ব্যবধান থাকার কারণে উভয় দেশই চুক্তি চূড়ান্ত হওয়ার তারিখটি নিজেদের পছন্দ অনুযায়ী দাবি করার সুযোগ পেয়েছে।

সহজ কথায়, তেহরানের (ইরান) সময় ওয়াশিংটনের (আমেরিকা) চেয়ে সাড়ে সাত ঘণ্টা এগিয়ে। ফলে ইরান যখন তাদের নিজেদের ঘড়িতে রবিবার রাত ১২টা পার করে সোমবারের প্রথম প্রহরে পা দিল, ওয়াশিংটনে তখনো রবিবার বিকেল সাড়ে ৪টা।

সময়ের এই ব্যবধানের সুবিধাকে কাজে লাগিয়ে দুই দেশই নিজেদের দাবি বজায় রাখতে পেরেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার সময় অনুযায়ী দাবি করতে পেরেছেন যে চুক্তিটি রবিবারই (তার জন্মদিনে) সম্পন্ন হয়েছে। অন্যদিকে, ইরান তাদের সময় অনুযায়ী দাবি করতে পারছে যে চুক্তিটি রবিবারের পরে অর্থাৎ সোমবার সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, মার্কিন ও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি শান্তি রূপরেখায় তারা একমত হয়েছেন। এ রূপরেখার আওতায় ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ উঠবে ও ফের খুলে যাবে হরমুজ প্রণালি। এছাড়া গুরুত্বপূর্ণ ওই নৌপথ দিয়ে তেল সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনায় এ প্রাথমিক চুক্তির ঘোষণা আসার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভাগ্য নির্ধারণে আরও আলোচনা হবে।

রোববার ওয়াশিংটন স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যল্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন: 'ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন।' মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করার পরপরই ট্রাম্পের এই পোস্ট করেন।

শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে সই করবে দুই দেশ। 

চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ জানান, চুক্তির মূল লক্ষ্য হলো, 'লেবাননসহ সব রণাঙ্গনে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযানের অবসান ঘটানো।'

পুরো আলোচনায় অন্যতম জটিল ইস্যু হয়ে ছিল লেবানন। গত কয়েক সপ্তাহে ট্রাম্প ও অন্যান্য দেশের যুদ্ধবিরতির আহ্বানকে তোয়াক্কা না করে লেবাননে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল।

ইসরায়েল জানিয়েছে, তারা যুক্রাস্ত্র-ইরান আলোচনার অংশ নয়। শান্তি চুক্তির ঘোষণা আসার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net