Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো

আন্তর্জাতিক

বিবিসি
14 June, 2026, 10:05 am
Last modified: 14 June, 2026, 10:07 am

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প

আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো

গত বছর ট্রাম্প এই প্রতিষ্ঠানে নিজের নাম যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন।
বিবিসি
14 June, 2026, 10:05 am
Last modified: 14 June, 2026, 10:07 am
কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হচ্ছে। ছবি: রয়টার্স

আদালতের নির্দেশের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারের সামনের অংশ থেকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলা হয়েছে।

একটি আইনি আবেদনে এই পারফর্মিং আর্টস ভেন্যুটি (সাংস্কৃতিক কেন্দ্র) জানিয়েছে, তারা আদালতের নির্দেশ পুরোপুরি মেনে চলেছে। ভবনের দেয়াল, ওয়েবসাইট বা অন্য কোনো নথিতে এখন আর ট্রাম্পের নাম নেই।

গত মাসে একজন ফেডারেল বিচারক রায় দেন যে বেআইনিভাবে এই ভবনে প্রেসিডেন্টের নাম যুক্ত করা হয়েছিল। তিনি ১২ জুন এর মধ্যে নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন।

শুক্রবার দর্শনার্থীদের ভিড়ের মধ্যেই ট্রাম্পের নাম মোছার কাজ শুরু করেন কর্মীরা। তবে বজ্রসহ বৃষ্টির কারণে শনিবার ভোর পর্যন্ত কাজ বন্ধ রাখতে হয়। এর আগে শেষ মুহূর্তে আদালতের এই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে ট্রাম্প প্রশাসনের করা একটি আবেদন খারিজ করে দেন বিচারক।

কেনেডি সেন্টারের নাম পরিবর্তন নিয়ে তৈরি আইনি বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত। মার্কিন আইন অনুযায়ী, এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিস্তম্ভ হিসেবে স্বীকৃত।

শুক্রবার কেনেডি সেন্টারের বাইরে ছোট একটি সমাবেশ করে 'হ্যান্ডস অফ দ্য আর্টস' নামের একটি সংগঠন। শিল্পের ওপর সরকারি নিয়ন্ত্রণের প্রতিবাদ করতেই তারা এই সমাবেশ করে।

কর্মীরা যখন ভবনের নামফলক থেকে ট্রাম্পের নাম মোছার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সমাবেশে উপস্থিত ব্যক্তিরা উল্লাস করেন। ওই সংগঠনের এক নেতা যখন মেগাফোনে কথা বলছিলেন, তখন সবাই 'টেক ইট ডাউন' (নামিয়ে ফেলো) বলে স্লোগান দেন।

পরে আরেক আয়োজক যখন ঘোষণা করেন যে বিচারকের আদেশ আটকাতে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় আবেদনটিও আপিল আদালত খারিজ করে দিয়েছেন, তখন ভিড়ের মধ্যে উল্লাস শুরু হয়।

শনিবার ভোরে কর্মীরা কাঠামোর ওপর লম্বা প্লাস্টিকের শিট ঝুলিয়ে দেন, যাতে অক্ষরগুলো সরানোর কাজ বাইরে থেকে দেখা না যায়। শনিবার বিকেল পর্যন্ত ওই প্লাস্টিকের শিট দিয়ে কেনেডি সেন্টারের সাইনবোর্ডটি ঢাকা ছিল।

গত মে মাসের শেষের দিকে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ক্রিস্টোফার কুপার রায় দিয়েছিলেন যে কংগ্রেসের অনুমোদন ছাড়া ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে অবস্থিত এই ভেন্যুর নাম পরিবর্তন করা যাবে না।

এ ছাড়া আসন্ন প্রস্তাবিত সংস্কারকাজের সময় সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তেও তিনি স্থগিতাদেশ দেন।

ট্রাম্প প্রশাসন যুক্তি দেখিয়েছিল যে এখন নাম পরিবর্তন করা হলে পরে যদি সিদ্ধান্ত উল্টে যায়, তবে তা চরম বিভ্রান্তি তৈরি করতে পারে।

গত বছর ট্রাম্প এই প্রতিষ্ঠানে নিজের নাম যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি সেন্টারের বোর্ডে থাকা বেশ কয়েকজন ট্রাস্টিকে সরিয়ে দেন এবং নিজেকে একজন ট্রাস্টি হিসেবে নিয়োগ করেন। পরে ভোটাভুটির মাধ্যমে তিনি এই শিল্পকেন্দ্রের চেয়ারম্যানও নির্বাচিত হন।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / কেনেডি সেন্টার / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net