Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
কালো টাকা বৈধ করার সুযোগ কর ব্যবস্থার ন্যায্যতাকে বিনষ্ট করবে: সিপিডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 June, 2026, 04:05 pm
Last modified: 12 June, 2026, 04:14 pm

Related News

  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?

কালো টাকা বৈধ করার সুযোগ কর ব্যবস্থার ন্যায্যতাকে বিনষ্ট করবে: সিপিডি

তিনি বলেন, 'আমরা বরাবরই বলে আসছি, এতে করের ন্যায্যতা ক্ষুণ্ন হয়। যারা নিয়মিত ও সৎভাবে কর দিয়ে আসছেন, তাদের সঙ্গে যারা কর ফাঁকি দিয়েছেন তাদের এক কাতারে দাঁড় করানো হয়।’
টিবিএস রিপোর্ট
12 June, 2026, 04:05 pm
Last modified: 12 June, 2026, 04:14 pm
ফাহমিদা খাতুন। ছবি: সিপিডি

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত বা কালো টাকা বৈধ করার সুযোগ বহাল রাখার সমালোচনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডির মতে, এ ধরনের সুবিধা কর ব্যবস্থার ন্যায্যতাকে ক্ষুণ্ন করে এবং নিয়মিত করদাতাদের প্রতি বৈষম্যমূলক।

শুক্রবার (১২ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। 

ফাহমিদা খাতুন বলেন, 'আনডিসক্লোজড অর্থাৎ, যেটাকে কালো টাকা বলা হয়; সে কালো টাকা বৈধ করার প্রক্রিয়া বহাল রয়েছে। জমি, ভবন ও অ্যাপার্টমেন্ট কেনার মতো খাতে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগ রয়ে গেছে।' 

তিনি বলেন, 'আমরা বরাবরই বলে আসছি, এতে করের ন্যায্যতা ক্ষুণ্ন হয়। যারা নিয়মিত ও সৎভাবে কর দিয়ে আসছেন, তাদের সঙ্গে যারা কর ফাঁকি দিয়েছেন তাদের এক কাতারে দাঁড় করানো হয়। এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং সমাজে একটি মোরাল হ্যাজার্ড তৈরি করতে পারে।'

সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বলেন, 'অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি যুক্তিসঙ্গত নয়। অতীতে যতবার কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে, তাতে সরকারের আয় খুবই কম এসেছে।' 

তিনি আরও বলেন, 'রাজনৈতিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও এ ধরনের ব্যবস্থা যুক্তিসঙ্গত নয়। কারণ নিয়মিত করদাতারা এতে বৈষম্যের শিকার হন।'

তবে মোস্তাফিজুর রহমান বলেন, 'জমি ক্রয়-বিক্রয়সহ কিছু খাতে সরকারের কিছু নীতিমালার কারণে অপ্রদর্শিত অর্থ তৈরির সুযোগ সৃষ্টি হয়।'

তিনি বলেন, 'বিশেষ করে জমির মৌজা মূল্য নির্ধারণের ক্ষেত্রে বৈসাদৃশ্য রয়েছে। এ কারণে অনেক টাকা কালো হয়ে যায়। ঘনঘন মৌজা মূল্য হালনাগাদ করলে জমির কারণে যে কালো টাকা হয়, নীতিমালার দুর্বলতার কারণে এটা বন্ধ করা সম্ভব।'

Related Topics

টপ নিউজ

সিপিডি / কালো টাকা / ফাহমিদা খাতুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net