আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিশের জবাবকে সন্তোষজনক মনে করেনি সরকার। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় অস্পষ্ট তথ্য রয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি।'
তিনি আরও বলেন, 'সবই অস্পষ্ট তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।'
মন্ত্রী বলেন, 'ঘটনার গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'নবজাতকদের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত ও পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।'
