Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ইরানি সমর্থকদের ফুটবল বিশ্বকাপের টিকিট বরাদ্দ বাতিলের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

খেলা

এএফপি
09 June, 2026, 08:55 pm
Last modified: 09 June, 2026, 09:51 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি: মুক্ত হচ্ছে ইরানের ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ তহবিল, দাবি ইরানি গণমাধ্যমের
  • আজই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান 
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • মজুরি কমছে, বাড়ছে বৈষম্য: মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষের নেপথ্যে যে কারণ
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা

ইরানি সমর্থকদের ফুটবল বিশ্বকাপের টিকিট বরাদ্দ বাতিলের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

ইরানি ফুটবল সংস্থার মতে, ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ অংশগ্রহণকারী ফেডারেশনগুলোর জন্য বরাদ্দ থাকে। এই টিকিটগুলো ফেডারেশনগুলো তাদের সমর্থকদের মধ্যে দাপ্তরিকভাবে বণ্টনের দায়িত্ব পালন করে।
এএফপি
09 June, 2026, 08:55 pm
Last modified: 09 June, 2026, 09:51 pm
বিশ্বকাপে অংশ নিতে মেক্সিকোর টিজুয়ানায় পৌঁছেছে ইরানের বিশ্বকাপ দল। ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ তুলেছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)।

ফেডারেশনের দাবি, তিক্ত কূটনৈতিক সম্পর্কের জেরে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে এফএফআইআরআই জানায়, ২০২৬ বিশ্বকাপ শুরু হতে তিন দিনেরও কম সময় বাকি থাকলেও যুক্তরাষ্ট্র আবারও জাতীয় দলের তিনটি গ্রুপ পর্বের ম্যাচে ইরানি সমর্থকদের স্টেডিয়ামে উপস্থিতি বাধাগ্রস্ত করার পদক্ষেপ নিয়েছে।'

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর থেকে দেশ দুটির মধ্যে কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করছে।

ইরানি ফুটবল সংস্থার মতে, ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ অংশগ্রহণকারী ফেডারেশনগুলোর জন্য বরাদ্দ থাকে। এই টিকিটগুলো ফেডারেশনগুলো তাদের সমর্থকদের মধ্যে দাপ্তরিকভাবে বণ্টনের দায়িত্ব পালন করে।

বিবৃতিতে বলা হয়, নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য নির্ধারিত কোটা পাওয়ার পর টিকিট বিক্রি শুরু করেছিল এফএফআইআরআই। এই ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা এবং অনেক সমর্থক এরই মধ্যে খেলা দেখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বিবৃতিতে ফেডারেশন আরও যোগ করে, 'তবে আকস্মিকভাবে ইরানের জন্য বরাদ্দকৃত সেই টিকিটগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের সমর্থকদের জন্য একটি টিকিটও সরবরাহ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।'

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে 'আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী' হিসেবে বর্ণনা করেছে এফএফআইআরআই। তারা ফিফা ও টুর্নামেন্ট আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যেন নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতি বজায় রেখে ইরানি সমর্থকদের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হয়।

ইরানের পক্ষ থেকে এমন গুরুতর অভিযোগ তোলা হলেও এখন পর্যন্ত ফিফা কিংবা মার্কিন আয়োজক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে তেহরান অভিযোগ করেছিল, ভিসা জটিলতার কারণে তাদের প্রতিনিধি দলের প্রায় ১৫ জন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

ক্রমবর্ধমান এই উত্তজনাপূর্ণ পরিস্থিতির কারণে ইরান তাদের বিশ্বকাপ অনুশীলন ক্যাম্পের পরিকল্পনাতেও পরিবর্তন এনেছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনে ক্যাম্প করার কথা থাকলেও, দেশটি এখন মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় তাদের ক্যাম্প সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা।
 
Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / ফিফা বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি: মুক্ত হচ্ছে ইরানের ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ তহবিল, দাবি ইরানি গণমাধ্যমের
  • আজই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান 
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • মজুরি কমছে, বাড়ছে বৈষম্য: মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষের নেপথ্যে যে কারণ
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net