Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
আদ্-দীনের ঘটনায় জনস্বার্থে ছাড় নয়, ক্ষতিপূরণের উদ্যোগে প্রভাবিত হবে না সরকারি সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2026, 02:10 pm
Last modified: 08 June, 2026, 02:12 pm

Related News

  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ
  • ছয় নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ, সরকারি প্রতিবেদন আজ
  • আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: কারণ এখনও অজানা, ময়নাতদন্ত না হওয়ায় জটিলতা

আদ্-দীনের ঘটনায় জনস্বার্থে ছাড় নয়, ক্ষতিপূরণের উদ্যোগে প্রভাবিত হবে না সরকারি সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
টিবিএস রিপোর্ট
08 June, 2026, 02:10 pm
Last modified: 08 June, 2026, 02:12 pm
ছবি: সংগৃহীত

আদ্-দীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।

সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় চাওয়া হয়েছিল। তবে বিষয়টি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামীকালই সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে আশা করছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সরকার এ ঘটনায় আইনজীবী নিয়োগ করে তদন্ত প্রতিবেদন ও সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় আইনি পরামর্শ নেবে।"

তিনি বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইনজীবীর মাধ্যমে নিহত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিলে সেটি তাদের বিষয়। তবে ক্ষতিপূরণের বিষয়টি সরকারের সিদ্ধান্তকে কোনোভাবেই প্রভাবিত করবে না।"

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আসন্ন ডেঙ্গু মৌসুম মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্যালাইনের মজুত নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে সরকারের কাছে পর্যাপ্ত স্যালাইন রয়েছে।"

হামের টিকাদান কার্যক্রম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে টিকাদানে ঘাটতির কারণে হামে শিশুমৃত্যুর ঘটনা বেড়েছে বলে সংসদীয় কমিটির কাছে যে মন্তব্য তিনি করেছিলেন, সেটি বাস্তবতার ভিত্তিতেই করা হয়েছিল।

তবে বর্তমানে সরকার টিকাদান কার্যক্রম জোরদার করে হাম নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।

ওষুধশিল্প খাতের অগ্রগতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। রপ্তানির পরিধি আরও বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে এবং এ জন্য বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।"

Related Topics

টপ নিউজ

আদ দ্বীন হাসপাতাল / ৬ নবজাতকের মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ
  • ছয় নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ, সরকারি প্রতিবেদন আজ
  • আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: কারণ এখনও অজানা, ময়নাতদন্ত না হওয়ায় জটিলতা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net