Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
কোয়াড নিয়ে বাংলাদেশের প্রতি চীনের সতর্কবার্তা নজরে রেখেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 May, 2021, 11:35 am
Last modified: 13 May, 2021, 06:22 pm

Related News

  • চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী
  • বিনিয়োগ ও সরবরাহ শৃঙ্খল সম্পর্ক জোরদারে বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে চীন
  • ইউনূসের চীন সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য যে অর্থ বহন করে
  • বিশ্বকে বদলে দিতে শিক্ষার্থীদের প্রতি বড় স্বপ্ন দেখার আহ্বান ড. ইউনূসের 
  • প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান পিকিং বিশ্ববিদ্যালয়ের 

কোয়াড নিয়ে বাংলাদেশের প্রতি চীনের সতর্কবার্তা নজরে রেখেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনা রাষ্ট্রদূতের মন্তব্যকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক” এবং 'আক্রমণাত্মক' বলে উল্লেখ করেন।
টিবিএস রিপোর্ট
13 May, 2021, 11:35 am
Last modified: 13 May, 2021, 06:22 pm
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইজ; ফাইল ছবি-রয়টার্স

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতির সমন্বয়ের লক্ষ্যে গঠিত চার দেশীয় জোট 'কোয়াডে' বাংলাদেশের যোগদানের বিষয়ে চীনা রাষ্ট্রদূতের বক্তব্য সম্পর্কে অবগত আছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ একজন কর্মকর্তা নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইজ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দৃঢ় সম্পর্ক রয়েছে।

তিনি জানান, "বাংলাদেশের প্রতি পিআরসি (পিপল'স রিপাবলিক অব চায়না) রাষ্ট্রদূতের বিবৃতি আমাদের নজরে এসেছে।" 

"আমরা বলব যে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। পাশাপাশি, বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্র নীতি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকারকেও আমরা সম্মান করি," বলেন প্রাইজ।

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে নেড প্রাইজ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন, এমনকি মানবাধিকার সম্পর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্র তার সহযোগীদের পাশে আছে।

"কোয়াডের বিষয়ে কথা বলতে গিয়ে আমরা আগেও বলেছি যে বিষয়টি আনুষ্ঠানিক কিছু নয়। কোয়াড যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের মতো সমমনা গণতান্ত্রিক দেশগুলোর মিলিত অনানুষ্ঠানিক, প্রয়োজনীয় এবং বহুপাক্ষিক একটি ব্যবস্থা। সমন্বয় সাধনের মধ্য দিয়ে অবাধ এবং মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দিকে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য," বলেন তিনি। 

ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া এই চারটি দেশের মিলিত জোট 'কোয়াড'। গত সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, কোয়াডে বাংলাদেশ যুক্ত হলে ঢাকা-বেইজিং সম্পর্ক 'যথেষ্ট খারাপ' হবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনা রাষ্ট্রদূতের মন্তব্যকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক" এবং 'আক্রমণাত্মক' বলে উল্লেখ করেন।

"আমরা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। আমাদের পররাষ্ট্র নীতি আমরা নিজেরাই নির্ধারণ করি," বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

কোয়াড / বাংলাদেশ-চীন সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী
  • বিনিয়োগ ও সরবরাহ শৃঙ্খল সম্পর্ক জোরদারে বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে চীন
  • ইউনূসের চীন সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য যে অর্থ বহন করে
  • বিশ্বকে বদলে দিতে শিক্ষার্থীদের প্রতি বড় স্বপ্ন দেখার আহ্বান ড. ইউনূসের 
  • প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান পিকিং বিশ্ববিদ্যালয়ের 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net