ক্যামেরা কোর্টে সাক্ষ্য দিলেন রামিসার বোন রাইসা
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রামিসার বোন রাইসা আক্তারের ক্যামেরা কোর্টে সাক্ষ্যগ্রহণ করলেন ট্রাইব্যুনাল।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসা হত্যা মামলার সাক্ষ্য চলাকালে বড় বোন রাইসার সাক্ষ্য ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে গ্রহণের আবেদন জানান মামলার প্রসিকিউটর আজিজুর রহমান দুলু।
তিনি বলেন, রামিসার বোন রাইসা এখনো শিশু, তার বয়স মাত্র ১৬ বছর। বোনের হত্যাকাণ্ডের পর এখনো তিনি ট্রমায় আছেন। এত লোকজনের সামনে সাক্ষ্য দিতে বিব্রতবোধ করতে পারেন। তাই তার সাক্ষী ক্যামেরা কোর্টে নেওয়া হোক।
ট্রাইবুনাল আবেদন মঞ্জুর করলে রাইসার সাক্ষ্য ক্যামেরা আদালতের মাধ্যমে নেওয়া হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করেন।
জেরা শেষে ভিকটিমের চাচীর মাহমুদা আক্তারের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
