Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

আন্তর্জাতিক

রয়টার্স
31 May, 2026, 06:30 pm
Last modified: 31 May, 2026, 06:40 pm

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

এর আগের সপ্তাহে দেশটির রিজার্ভের পরিমাণ ছিল ৬৮৮ দশমিক ৮৯ বিলিয়ন ডলার।
রয়টার্স
31 May, 2026, 06:30 pm
Last modified: 31 May, 2026, 06:40 pm

ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স

ভারতের কেন্দ্রীয় ব্যাংক – রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গত শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২২ মে শেষ হওয়া সপ্তাহে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে ৬৮১ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে দেশটির রিজার্ভের পরিমাণ ছিল ৬৮৮ দশমিক ৮৯ বিলিয়ন ডলার।

সপ্তাহ ব্যবধানে রিজার্ভে সাড়ে ৭ দশমিক বিলিয়ন ডলারের এই বড় পতনের প্রধান কারণ ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকা স্বর্ণের মজুদের মূল্য সাড়ে ৪ বিলিয়ন ডলার হ্রাস পাওয়া। একই সঙ্গে আরবিআই-এর বৈদেশিক মুদ্রা সম্পদের (ফরেন কারেন্সি অ্যাসেট) মূল্যও প্রায় ৩ বিলিয়ন ডলার সংকুচিত হয়ে ৫৪৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

ডলারের হিসাবে প্রকাশিত বৈদেশিক মুদ্রা সম্পদের এই পরিবর্তনের মধ্যে রিজার্ভে থাকা অন্যান্য বৈশ্বিক মুদ্রার মান বৃদ্ধি বা হ্রাসের প্রভাবও অন্তর্ভুক্ত রয়েছে।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম বৃদ্ধি ভারতের সামষ্টিক অর্থনৈতিক দৃশ্যপটেও ফেলেছে অনিশ্চয়তার ছাপ। এমন অবস্থায়, দেশটি থেকে বিদেশি পুঁজি প্রত্যাহারের ঘটনাও ঘটছে। এর ফলে চরম চাপের মুখে পড়া স্থানীয় মুদ্রা রুপির মান ধরে রাখতে আরবিআই খোলাবাজারে ক্রমাগত ডলার বিক্রি করে আসছে। এরপরেও যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ৪ শতাংশ হ্রাস পেয়েছে।

আলোচ্য সপ্তাহে ডলারের বিপরীতে রুপির মান রেকর্ড তলানিতে নেমে প্রতি ডলার ৯৬ দশমিক ৯৬ রুপিতে পৌঁছায়। তবে বেশ কয়েকটি ট্রেডিং সেশনে আরবিআই-এর শক্ত ও জোরালো হস্তক্ষেপের কারণে রুপির এই বড় পতন ঠেকানো এবং এর মান টেনে তোলা সম্ভব হয়।

সপ্তাহ শেষে প্রতি ডলারের বিপরীতে রুপির মান ৯৫-এ এসে স্থির হয়, যা এক সপ্তাহের ব্যবধানে শূন্য দশমিক ৭ শতাংশ বেশি। উল্লেখ্য, ভারতের এই বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) থাকা দেশটির 'রিজার্ভ ট্রাঞ্চ পজিশন'-ও অন্তর্ভুক্ত রয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারত / আরবিআই / রিজার্ভ / রুপির দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net