Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

বাসস
29 May, 2026, 10:15 pm
Last modified: 29 May, 2026, 10:20 pm

Related News

  • সশস্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
  • একনেকে ৩ হাজার ৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্স সফরের প্রস্তাব রাজশাহী সিটি প্রশাসকের, নাকচ করলেন প্রধানমন্ত্রী

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে, প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে বিকেল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বর্জ্য অপসারণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।
বাসস
29 May, 2026, 10:15 pm
Last modified: 29 May, 2026, 10:20 pm
ছবি: বাসস

রাজধানীর কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার ঘটনায় ঢাকার দুই সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানান।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী কোনো প্রকার প্রোটোকল ছাড়াই বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন। এসময় কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।'

প্রতিমন্ত্রী জানান, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার কিছু স্থানে কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা-আবর্জনা রাস্তার ওপরেই পড়ে ছিল। এসব দেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) করা হয়েছে এবং দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।'

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, 'প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে বিকেল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বর্জ্য অপসারণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।'

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর গাড়িতে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও ছিলেন। এছাড়াও ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / তারেক রহমান / ডিএনসিসি / ডিএসসিসি / বরখাস্ত / কোরবানির বর্জ্য অপসারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • সশস্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
  • একনেকে ৩ হাজার ৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্স সফরের প্রস্তাব রাজশাহী সিটি প্রশাসকের, নাকচ করলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net