Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো

বাংলাদেশ

টিবিএস রিপার্ট
23 May, 2026, 07:15 pm
Last modified: 23 May, 2026, 07:17 pm

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন; চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ মে
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে

অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো

স্বাভাবিক সময়ের তুলনায় ব্যয় কমেছে প্রায় ৩৮ হাজার ৮০০ কোটি টাকা
টিবিএস রিপার্ট
23 May, 2026, 07:15 pm
Last modified: 23 May, 2026, 07:17 pm
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার সামান্য বাড়লেও টাকার অঙ্কে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। অর্থবছরের ১০ মাস পার হলেও মোট বরাদ্দের অর্ধেক অর্থও ব্যয় করতে পারেনি মন্ত্রণালয় ও বিভাগগুলো।

শনিবার প্রকাশিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এডিপিতে ব্যয় হয়েছে ৮৬ হাজার ৫১৬ কোটি ৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৯৩ হাজার ৪২৮ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসাবে ব্যয় কমেছে ৬ হাজার ৯০৮ কোটি ৭৫ লাখ টাকা।

তবে ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে ব্যয় কমেছে ৩৮ হাজার ৭৯৯ কোটি ৬০ লাখ টাকা। ওই অর্থবছরের প্রথম ১০ মাসে এডিপিতে ব্যয় হয়েছিল ১ লাখ ২৫ হাজার ৩১৫ কোটি ৬৮ লাখ টাকা, যা কর্মকর্তারা 'স্বাভাবিক পরিস্থিতি'র সময় হিসেবে বিবেচনা করছেন।

আইএমইডির কর্মকর্তারা জানান, গত অর্থবছরে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক প্রকল্প পরিচালক ও ঠিকাদার সরে যান। এতে এডিপি বাস্তবায়ন কার্যক্রম ব্যাহত হয়।

আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪১ দশমিক ৩১ শতাংশ। আর ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে বাস্তবায়নের হার ছিল ৪৯ দশমিক ২৬ শতাংশ।

চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে সরকার ও সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নসহ মোট বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকার পরিবর্তনের পর অনেক প্রকল্প পরিচালককে পাওয়া যায়নি। কেউ কেউ দুর্নীতির অভিযোগে সরে গেছেন, আবার নতুন প্রকল্প পরিচালক নিয়োগেও সময় লেগেছে। পাশাপাশি বহু প্রকল্প পুনঃসংশোধন করতে হওয়ায় কার্যক্রম পুনরায় শুরুতে বিলম্ব হয়েছে।

এছাড়া সম্প্রতি অনুমোদিত নতুন সরকারি ক্রয়নীতির কারণে অনেক মন্ত্রণালয় ও বিভাগ দরপত্র প্রক্রিয়া শুরু করতেও অতিরিক্ত সময় নিয়েছে। এসব কারণেই নির্ধারিত লক্ষ্য অনুযায়ী এডিপির অর্থ ব্যয় সম্ভব হয়নি বলে জানান কর্মকর্তারা।

এদিকে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চলমান প্রকল্পগুলো নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন প্রকল্পগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আগামী মাসের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ চলমান প্রকল্পের পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে।

এ কারণে অনেক প্রকল্পের বরাদ্দ আটকে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে অর্থবছরের বাকি সময়ে এডিপি বাস্তবায়নের গতি আরও ব্যাহত হতে পারে বলে মনে করছেন পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা।

 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

এডিপি বরাদ্দ / বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) / প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন; চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ মে
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net