Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতো: ওবায়দুল কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2019, 07:25 pm
Last modified: 08 December, 2019, 07:30 pm

Related News

  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি
  • বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী

বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতো: ওবায়দুল কাদের

বরিশাল নগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ বক্তব্য দেন তিনি
টিবিএস রিপোর্ট
08 December, 2019, 07:25 pm
Last modified: 08 December, 2019, 07:30 pm
বরিশাল নগর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের - ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

‘অস্তিত্ব সংকটে’ থাকা বিএনপির পরিণতি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে ধরাশায়ী হওয়া পাকিস্তানের তৎকালীন পরাক্রমশালী দল মুসলিম লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রোববার বরিশাল নগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই বছর জেলে থাকলেও দুই মিনিটের জন্য কোন আন্দোলন করতে পারেনি। বিএনপি এখন অস্তিত্ব সংকটে আছে। এ দলের পরিণতি হবে মুসলিম লীগের মতো। 

আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির উদ্দেশ্যে কাদের বলেন, বিএনপির নেতৃত্ব এখন টেমস নদীর তীর থেকে আসছে আর মির্জা ফখরুল সেই কথায় পুতুলের মতো নাচছে।

আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা সরকারের উন্নয়ন ‘খেয়ে ফেলবে’ বলে মন্তব্য করেন তিনি।
 
তিনি বলেন, আওয়ামী লীগের পুরোনো কর্মীইরাই দলের প্রাণ। তাদের বাদ দিয়ে সুবিধাদীদের সুযোগ দেয়া হলে তারা উইপোকার মত উন্নয়ন খেয়ে ফেলবে। দলে অতিথি পাখিদের প্রয়োজন নেই, আওয়ামীলীগের নেতা-কর্মীরাই যথেষ্ট। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। এখন তারা শুধু নালিশ করে বেড়ায়, তাদের অপর নাম নালিশ দল। নয়াপল্টনে তাদের এক আবাসিক প্রতিনিধি রয়েছে, যিনি সেখানে বসে বসে প্রেস ব্রিফিং করেন আর গলাবাজি করেন।

তিনি বলেন, বরিশালে কী দিয়েছে বিএনপি? একটা রাস্তা, একটা ব্রিজ, কিছুই করেনি, কোথাও কোনো উন্নয়ন নেই। বিএনপির আছে সন্ত্রাস, দিয়েছে দুর্নীতি, লুটপাট আর হাওয়া ভবন। হাওয়া ভবন মানে খাওয়া ভবন। কিন্তু আওয়ামী লীগের কোন হাওয়া ভবন নেই। 

সরকারের উন্নয়ন প্রকল্পের কথা জানিয়ে তিনি বলেন, বরিশাল একটি ডিভিশনাল হেডকোয়ার্টার। এখানে অবশ্যই ফোর লেন যুক্ত হবে, বরিশাল থেকে ফরিদপুর এডিবির অর্থায়নে আমরা ফোর লেন করবো। বরিশাল-ভোলা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডির কাজ আমরা শেষ করেছি। 

“প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, বরিশালের রাস্তাঘাটসহ কোনো সড়ক, সেতু এবং যোগাযোগের অন্য কোনো ঘাটতি যেন না থাকে। শেখ হাসিনা থাকলে আপনারা সব পাবেন।”

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলে কোন বিভাজন নয়, ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করতে হবে।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঞ্চালনায় সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। 

অনুষ্ঠানের শুরুতে সম্মেলনস্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টান্ডলীর সদস্য আমির হোসেন আমু।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বরিশাল ক্লাবে ৩৭১ জন কাউন্সিলদের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর সভাপতি ও সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / আওয়ামী লীগ / বিএনপি / বাংলাদেশের রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি
  • বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net