Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
টফি আর সেলফি: ইতালি-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে স্পটলাইট কাড়ল 'মেলোডি' জুটি

আন্তর্জাতিক

রয়টার্স
21 May, 2026, 11:55 am
Last modified: 21 May, 2026, 12:48 pm

Related News

  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি
  • নরেন্দ্র মোদি-শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

টফি আর সেলফি: ইতালি-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে স্পটলাইট কাড়ল 'মেলোডি' জুটি

তবে কেউ কেউ এমন প্রশ্নও তুলেছেন যে দুজন প্রধানমন্ত্রীর কি জনসমক্ষে এভাবে রসিকতা করা মানায়?
রয়টার্স
21 May, 2026, 11:55 am
Last modified: 21 May, 2026, 12:48 pm
ভিলা দোরিয়া পামফিলিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: রয়টার্স

রোমের কলোসিয়ামে তোলা একটি সেলফি আর এক প্যাকেট টফি—এই দুইয়ে মিলে বুধবার পুরো নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তোলা সেলফি এবং টফি উপহার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অসংখ্য মিম তৈরি হয়েছে।   

মঙ্গলবার রোমে পৌঁছান মোদি। পরে তিনি ইতালীয় নেত্রীর সঙ্গে কলোসিয়াম পরিদর্শনে যান। দুই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ককে আরও মজবুত করার অংশ হিসেবে মোদি মেলোনিকে 'মেলোডি' ব্র্যান্ডের এক প্যাকেট টফি উপহার দেন। 

কলোসিয়ামে মোদি ও মেলোনির সেলফি। ছবি: জর্জিয়া মেলোনির এক্স অ্যাকাউন্ট

পরে মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, টফি উপহার দেওয়ার জন্য তিনি মোদিকে ধন্যবাদ জানাচ্ছেন এবং দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে প্রাণখুলে হাসছেন। ভিডিওটির ক্যাপশনে মেলোনি লেখেন, 'উপহারের জন্য ধন্যবাদ।'

পোস্ট করার মাত্র ছয় ঘণ্টার মধ্যে মেলোনির সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে ভিডিওটি ১১০ মিলিয়নের বেশি ভিউ পায় এবং হাজার হাজার মানুষ এটি শেয়ার করেন।

মোদির ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) ভিডিওটি শেয়ার করে একে 'প্রধানমন্ত্রী মোদির রসবোধের (সেন্স অব হিউমার) একটি চমৎকার উদাহরণ' বলে উল্লেখ করেছে।

যৌথ বিবৃতিতে মেলোনি বলেন, 'পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ওপর ভিত্তি করেই আমাদের এই সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠেছে।' 

'মেলোডি' টফি হাতে ছবি তুলছেন মেলোনি ও মোদি। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক অ্যাকাউন্টের ভিডিও থেকে সংগৃহীত

অন্যান্য ইউরোপীয় দেশের মতো ইতালিও ভারতকে একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখে। ২০২৩ সালে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে সাক্ষাতের পর থেকেই মোদির সঙ্গে মেলোনির বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই সম্মেলনের সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের নামের শেষাংশ মিলিয়ে 'মেলোডি' নামটি প্রথম ছড়িয়ে পড়ে। 

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই অবাক হয়ে বলেছেন, মাত্র এক প্যাকেট টফি কীভাবে 'ইন্টারনেট কাঁপিয়ে' দিতে পারে! তবে কেউ কেউ এমন প্রশ্নও তুলেছেন যে দুজন প্রধানমন্ত্রীর কি জনসমক্ষে এভাবে রসিকতা করা মানায়? 

এর মধ্যেই বিভিন্ন বাণিজ্যিক ব্র্যান্ড এই উন্মাদনায় যোগ দেয়। কুইক-কমার্স ফার্ম ব্লিঙ্কিট জানায়, তাদের প্ল্যাটফর্মে 'মেলোডি' লিখে খোঁজার (সার্চ) হার হঠাৎ করেই বেড়ে গেছে। । এদিকে, এয়ার ইন্ডিয়াও এই টফির প্রসঙ্গ টেনে রোমভিত্তিক একটি বিজ্ঞাপন প্রকাশ করে। 

এই টফিটি তৈরি করে ভারতের বিস্কুট প্রস্তুতকারক কোম্পানি পার্লে প্রোডাক্টস, যা শেয়ারবাজারে নিবন্ধিত নয়। মজার বিষয় হলো, ভিডিওটি পোস্ট হওয়ার পর 'পার্লে ইন্ডাস্ট্রিজ' নামের সম্পূর্ণ ভিন্ন একটি কোম্পানির শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে যায়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিনিয়োগকারীরা হয়তো ভুল করে এই রিয়েল এস্টেট ও অবকাঠামো কোম্পানিটিকে টফি প্রস্তুতকারক ভেবেই এর শেয়ার কিনেছিলেন। 

মেলোনি ও মোদি। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক অ্যাকাউন্ট

তবে মোদির এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ইরান যুদ্ধ এবং জ্বালানির দাম বাড়ার কারণে ভারত যখন অর্থনৈতিক চাপে রয়েছে, তখন প্রধানমন্ত্রীর এই ধরনের কর্মকাণ্ড একেবারেই বেমানান। 

বুধবার সকালে ১৭ শতকে নির্মিত ভিলা দোরিয়া পামফিলিতে দুই প্রধানমন্ত্রী আবারও বৈঠকে বসেন। এটি এমন একটি কূটনৈতিক ভেন্যু, যেখানে মেলোনি সাধারণত শীর্ষ বিদেশি নেতৃত্বদের স্বাগত জানান। 

বৈঠকের পর বন্ধুত্বের প্রতীক হিসেবে এই ভিলার বাগানে মেলোনি ও মোদি একটি কালো তুঁতগাছ রোপণ করেন। 

Related Topics

টপ নিউজ

জর্জিয়া মেলোনি / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি
  • নরেন্দ্র মোদি-শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net