Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 May, 2026, 10:55 pm
Last modified: 20 May, 2026, 11:34 pm

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংক: দুই দিনে ২,৩৪৫ কোটি টাকার আবেদন, উত্তোলন ৬৭০ কোটি
  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, জাল সনদ ধরা পড়লে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
  • ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 
  • ১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত

কয়েকজন কর্মকর্তা কর্মকর্তা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সুদহারে নয়-ছয়ের উদাহরণ তুলে ধরে বলেন, ওই সময়ে মূল্যস্ফীতির তুলনায় সুদহার কম থাকা সত্ত্বেও প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। ফলে শুধু সুদহার কমালেই বিনিয়োগ বাড়বে— এমন ধারণা বাস্তবসম্মত নয়।
টিবিএস রিপোর্ট
20 May, 2026, 10:55 pm
Last modified: 20 May, 2026, 11:34 pm
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

আগামী মুদ্রানীতিতে নীতি সুদহার কমানো হবে কি না, তা নিয়ে ভিন্ন মত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। 

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এসব মতামত ব্যক্ত করেন। বৈঠকে ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও পরিচালকেরা অংশ নেন। 

বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার বৃদ্ধির কারণে ব্যাংকগুলোর ঋণের সুদহার ঊর্ধ্বমুখী রয়েছে। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সুদহার কমানোর প্রস্তাব দিয়ে এলেও কেন্দ্রীয় ব্যাংক এখনো কোনো পদক্ষেপ নেয়নি।  

বৈঠকে কয়েকজন কর্মকর্তা বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর স্বার্থে সুদহার কমানোর পক্ষে মত দেন। তারা বলেন, আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে উচ্চ সুদে ব্যবসা পরিচালনা করলে বাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। এছাড়া সুদহার কমানো না হলে কাঙ্ক্ষিত বিনিয়োগ ও কর্মসংস্থান অর্জন কঠিন হবে।

তবে কয়েকজন কর্মকর্তা কর্মকর্তা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সুদহারে নয়-ছয়ের উদাহরণ তুলে ধরে বলেন, ওই সময়ে মূল্যস্ফীতির তুলনায় সুদহার কম থাকা সত্ত্বেও প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। ফলে শুধু সুদহার কমালেই বিনিয়োগ বাড়বে— এমন ধারণা বাস্তবসম্মত নয়।

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা টিবিএসকে বলেন, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ সাধারণত ঋণনির্ভর নয়। পণ্যের দাম বাড়লেই মানুষ ঋণ নেয় না। ফলে সুদহার বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে মূল্যস্ফীতি ও বিনিয়োগের সম্পর্ক খুব বেশি নয়। বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে অনেক সময় পণ্যমূল্য বেড়ে যায়। আবার কৃষি উৎপাদন ভালো হলে মূল্যস্ফীতি কমে আসে।

বৈঠকে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ বলেন, প্রচলিত অর্থনৈতিক সূত্র বর্তমান বাস্তবতায় সবসময় কার্যকর হচ্ছে না। তাই সতর্কতার সঙ্গে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

বৈঠকে ভালো ব্যাংকগুলোর উচ্চ মুনাফা অর্জনের বিষয়টিও আলোচনায় আসে। কর্মকর্তারা জানান, খারাপ ব্যাংক থেকে আমানত তুলে অনেক গ্রাহক এখন তুলনামূলক ভালো ব্যাংকে অর্থ জমা রাখছেন। ফলে এসব ব্যাংক কম সুদে আমানত সংগ্রহ করলেও ঋণ বিতরণে অন্যান্য ব্যাংকের মতো উচ্চ সুদ নিচ্ছে। এতে তাদের সুদের ব্যবধান (স্প্রেড) উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে সুদ বাড়বে নাকি কমবে এ বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস অন্তর আগাম মুদ্রানীতি ঘোষণা করে থাকে। নতুন মুদ্রানীতি ঘোষণার আগে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

বর্তমান মুদ্রানীতিতে আগামী জুন নাগাদ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ। তবে মার্চ পর্যন্ত এ হার অর্জিত হয়েছে ৪ দশমিক ২৭ শতাংশ, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। একই সঙ্গে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / বিনিয়োগ / সুদহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    ৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • কোলাজ: টিবিএস
    ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংক: দুই দিনে ২,৩৪৫ কোটি টাকার আবেদন, উত্তোলন ৬৭০ কোটি
  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, জাল সনদ ধরা পড়লে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
  • ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 
  • ১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
অর্থনীতি

৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

3
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

4
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net