Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 May, 2026, 07:40 pm
Last modified: 15 May, 2026, 07:45 pm

Related News

  • খাসজমির সংকটে প্রতি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনায় অনিশ্চয়তা; বড় অংশই প্রভাবশালীদের দখলে
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৮৪
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২২২
  • তামিলনাড়ুতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের অভিযোগ, স্কুলে খাদ্যাভ্যাস ও বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন
  • জন্মহার হ্রাস ও ব্রেক্সিটের প্রভাব: শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো

দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  

সেমিনারে মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, ২০২৪ সালে দেশে ৪০৩ শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে ভয়ভীতি, পারিবারিক লজ্জা ও সামাজিক চাপে অনেক ঘটনাই প্রকাশ পায় না। বিশেষ করে ছেলেশিশু নির্যাতনের অধিকাংশ ঘটনাই রিপোর্ট করা হয় না। 
টিবিএস রিপোর্ট
15 May, 2026, 07:40 pm
Last modified: 15 May, 2026, 07:45 pm
ছবি: সংগৃহীত

দেশের ১০ হাজার ৭৪০টি স্কুলে কোনো খেলার মাঠ নেই। মাঠের অভাবে শিশুরা মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, ফলে তাদের মানসিক ও সৃজনশীল বিকাশ ব্যাহত হচ্ছে বলে ঢাকায় আয়োজিত এক সেমিনারে জানিয়েছেন বক্তারা। 

শুক্রবার (১৫ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর আয়োজিত 'শিশুর নিরাপদ জীবন: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়। 

সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য লেনিন চৌধুরী। 

তিনি বলেন, 'দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ শিশু হলেও তাদের নিরাপদ ও সুস্থ বিকাশ নিশ্চিত করা যাচ্ছে না। ধর্ষণ, পাচার, মানসিক নির্যাতন, অপুষ্টি ও শিশুশ্রমের মতো নানা সংকটে শিশুরা ঝুঁকির মধ্যে রয়েছে।' 

মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, ২০২৪ সালে দেশে ৪০৩ শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে ভয়ভীতি, পারিবারিক লজ্জা ও সামাজিক চাপে অনেক ঘটনাই প্রকাশ পায় না। বিশেষ করে ছেলেশিশু নির্যাতনের অধিকাংশ ঘটনাই রিপোর্ট করা হয় না। 

এ ছাড়া প্রতি ১০টি শিশুর মধ্যে ৯টি শিশু মনস্তাত্ত্বিক নির্যাতনের শিকার বলে উল্লেখ করা হয়। ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ৯ দশমিক ২ শতাংশ শিশুশ্রমে নিয়োজিত এবং ৫ বছরের কম বয়সী শিশুদের ১৮ শতাংশ অপুষ্টিজনিত স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বলেও জানানো হয়। 

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, 'বর্তমান শিক্ষাক্রমে শিশুদের মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের পর্যাপ্ত সুযোগ রাখা হয়নি।' 

তিনি আরও বলেন, 'এমন একটা শিক্ষাক্রম বানিয়েছি, যেই শিক্ষাক্রমে শিশুদের মানসিক কিংবা অন্যান্য দক্ষতা উন্নয়নের জায়গা রাখা হয়নি।' 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া বলেন, 'শিশুর সঠিক বিকাশের জন্য শুধু শারীরিক পুষ্টি নয়, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ।' 

তিনি শিশুদের জন্য সৃজনশীল ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বর্তমান শিক্ষাক্রমকে বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের দাবি জানান। 

সেমিনারে আরও বক্তব্য দেন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবীর, অধ্যাপক মো. আবু সাঈদ, শিল্পী তামান্না রহমান, সাদিয়া আরমান এবং শিশু প্রতিনিধি আদ্রিতা রায়।
 

Related Topics

টপ নিউজ

খেলার মাঠ / স্কুল / শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • খাসজমির সংকটে প্রতি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনায় অনিশ্চয়তা; বড় অংশই প্রভাবশালীদের দখলে
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৮৪
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২২২
  • তামিলনাড়ুতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের অভিযোগ, স্কুলে খাদ্যাভ্যাস ও বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন
  • জন্মহার হ্রাস ও ব্রেক্সিটের প্রভাব: শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net