Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
এডিআর না কমালে ঋণ দিতে পারবে না ন্যাশনাল ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 May, 2021, 12:55 pm
Last modified: 05 May, 2021, 05:27 pm

Related News

  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সরে গেলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

এডিআর না কমালে ঋণ দিতে পারবে না ন্যাশনাল ব্যাংক

বর্তমানে ন্যাশনাল ব্যাংকের আমানত প্রায় ৪৩ হাজার কোটি টাকা এবং ঋণ ৪১ হাজার কোটি টাকা। ঋণ আমানত অনুপাত দাঁড়ায় ৯২ শতাংশ। অর্থাৎ ব্যাংকটি ১০০ টাকার বিপরীতে ৯২ টাকা ঋণ দিয়ে ফেলেছে।
টিবিএস রিপোর্ট
05 May, 2021, 12:55 pm
Last modified: 05 May, 2021, 05:27 pm

ঋণ-আমানত অনুপাত (অ্যাডভান্স ডিপোজিট রেশিও-এডিআর) কমিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মাত্রায় নামিয়ে আনতে না পারলে নতুন করে ঋণ দিতে পারবে না ন্যাশনাল ব্যাংক। 

সোমবার (৩ মে) ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পাশাপাশি বৃহৎ ঋণ ও একক গ্রাহক ঋণ সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। অন্যদিকে, সিনিয়র কর্মকর্তা নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এছাড়া শীর্ষ গ্রাহকদের ঋণ আদায় পরিস্থিতিও জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস)-এর মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ব্যাংকের এডিআর বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমা ৮৭ শতাংশে নামিয়ে না আনা পরযন্ত নতুন কোন ঋণ বিতরণ করা যাবে না। 

বর্তমানে ন্যাশনাল ব্যাংকের আমানত প্রায় ৪৩ হাজার কোটি টাকা এবং ঋণ ৪১ হাজার কোটি টাকা। ঋণ আমানত অনুপাত দাঁড়ায় ৯২ শতাংশ। অর্থাৎ ব্যাংকটি ১০০ টাকার বিপরীতে ৯২ টাকা ঋণ দিয়ে ফেলেছে।

নির্ধারিত সীমার বাইরে ঋণ দিলে আমানত ঝুঁকির মধ্যে পড়ে যায়। তাই আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ন্যাশনাল ব্যাংকের ঋণ প্রদান বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত ন্যাশনাল ব্যাংকের বেনামী ঋণ বিতরণ ঠেকাতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে। 

গত ১০ ফেব্রুয়ারি ন্যাশনাল ব্যাংকের  চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মৃত্যুর পর তার  স্ত্রী মনোয়ারা সিকদার নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন। এরপর কোনো পর্ষদ সভা না হলেও প্রায় ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি। বিতরণ করা ঋণের সুবিধাভোগী নিয়ে প্রশ্ন উঠেছে। 

চেয়ারম্যানের মৃত্যুর পর সিকদার পরিবারের মধ্যেই ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। ব্যাংকটির কিছু শীর্ষ কর্মকর্তাও অনিয়মে জড়িয়ে পড়েন। সব মিলিয়ে প্রথম প্রজন্মের এই ব্যাংকটি সমস্যাগ্রস্ত ব্যাংক হিসেবে চিহ্নিত হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, ঋণ বিতরণের প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি হতে পারবে না। এছাড়া বৃহৎ ঋণের পরিমাণ পরিশোধিত মূলধনের ৫ শতাংশের বেশি বা ১৫৩.৩২ কোটি টাকার বেশি হতে পারবে না। ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধন ৩,০৬৬.৪২ কোটি টাকা। 

অন্যদিকে একক গ্রাহক ঋণ সীমা (সিঙ্গের বরোয়ার এক্সপোজার লিমিট) ৩০৬.৬৪ কোটি (ফান্ডেড ও নন-ফান্ডেডসহ) টাকার বেশি হতে পারবে না। তবে ঋণ নবায়ন করার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। 

ন্যাশনাল ব্যাংক অন্য কোন ব্যাংকের ঋণ কিনতে পারবে না। ব্যাংকের শীর্ষ ২০ ঋণ গ্রহিতার ঋণ আদায়ের তথ্য প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংকের ডিওএস কে  জানাতে হবে। এছাড়া ব্যাংকের উপদেষ্টা, পরামর্শক কিংবা সিনিয়র কর্মকর্তাদের পুনঃনিয়োগ বা চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।
 

Related Topics

টপ নিউজ

ন্যাশনাল ব্যাংক / এডিআর / ঋণ-আমানত অনুপাত / অ্যাডভান্স ডিপোজিট রেশিও / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সরে গেলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net