Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮ বহুতল আবাসন নির্মাণ করবে ডিএসসিসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 May, 2026, 05:20 pm
Last modified: 13 May, 2026, 05:26 pm

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য ও ড্রেনেজ সমস্যার সমাধান
  • ২৮ জুন ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: ডিএসসিসি
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮ বহুতল আবাসন নির্মাণ করবে ডিএসসিসি

আজ বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতা কর্মীদের নিবাস পরিদর্শন শেষে কর্মী ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান। 
টিবিএস রিপোর্ট
13 May, 2026, 05:20 pm
Last modified: 13 May, 2026, 05:26 pm
ছবি: টিবিএস

রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে ১৮টি বহুতল আবাসন নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ পুরোনো ভবন ভেঙে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এসব আবাসন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। 

আজ বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতা কর্মীদের নিবাস পরিদর্শন শেষে কর্মী ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান। 

প্রশাসক বলেন, 'বর্তমান আবাসনগুলোর অনেকগুলোই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নতুন ভবন নির্মাণের আগে বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। আপনারা যত দ্রুত সহযোগিতা করবেন, আমরা তত দ্রুত আধুনিক আবাসন নির্মাণের কাজ শেষ করতে পারব।' 

তিনি আরও বলেন, 'মিরনজিল্লা, ধলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলাসহ বিভিন্ন এলাকায় ১৮টি বহুতল ভবন নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন মিললে দ্রুত কাজ শুরু হবে।' 

পরিচ্ছন্নতা কর্মীদের নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রশাসক। তিনি বলেন, 'ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবেন। নতুন আবাসন প্রকল্পে উপাসনালয় ও শিশুদের খেলার মাঠ রাখার পরিকল্পনা রয়েছে।' 

এ ছাড়া কর্মীদের বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে এবং গ্যাস বিল ডিএসসিসির পক্ষ থেকে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের নির্দেশনা দিয়ে আবদুস সালাম বলেন, '৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন করতে হবে।' 

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণাও দেন তিনি। 

নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'শুধু পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। ড্রেন ও খালে ময়লা ফেলার কারণেই জলাবদ্ধতা তৈরি হয়। এ বিষয়ে নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে।' 

এ সময় পরিদর্শনকালে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, স্থানীয় জনপ্রতিনিধি ও ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ডিএসসিসি / পরিচ্ছন্নতা কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য ও ড্রেনেজ সমস্যার সমাধান
  • ২৮ জুন ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: ডিএসসিসি
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net