Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
আবারও আক্রান্ত হলে পারমাণবিক বোমা তৈরি করার ইঙ্গিত দিল ইরান

আন্তর্জাতিক

মিডল ইস্ট মনিটর 
12 May, 2026, 08:55 pm
Last modified: 12 May, 2026, 09:08 pm

Related News

  • ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবি কী, আর গোয়েন্দা তথ্য কী বলছে
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • ইরানের সঙ্গে আলোচনার সময় আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ‘বিন্দুমাত্র ভাবি না’: ট্রাম্প
  • হরমুজে নিয়ন্ত্রণ জোরদার, ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি ইরাক-পাকিস্তানের
  • দক্ষিণ লেবাননে ড্রোন যুদ্ধ, অনিশ্চিত হয়ে পড়ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির সম্ভাবনা

আবারও আক্রান্ত হলে পারমাণবিক বোমা তৈরি করার ইঙ্গিত দিল ইরান

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে ইরানের কাছে থাকা ইউরেনিয়ামের মজুত ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা।
মিডল ইস্ট মনিটর 
12 May, 2026, 08:55 pm
Last modified: 12 May, 2026, 09:08 pm
ইরানের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির একটি ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র। ছবি: এপি

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে আবারও কোনো আক্রমণ চালায়, তবে এর জবাবে দেশটি ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। বর্তমানে ইরানের কাছে থাকা ইউরেনিয়ামের মজুত ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা।

মঙ্গলবার (১২ মে) তেহরানের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়। উল্লেখ্য, ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচনা করা হয়।

ইরানের সংসদীয় পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানান। রেজায়ি বলেন, 'আমরা বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করব।'

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ওই হামলার প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল এবং পারস্য উপসাগরে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। একইসঙ্গে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালি' বন্ধ করে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন।

সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, গত রবিবার ইরান পাকিস্তানের মাধ্যমে যুদ্ধের অবসানে একটি মার্কিন প্রস্তাবের জবাব পাঠায়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সেই সাড়া বা প্রস্তাবকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে প্রত্যাখ্যান করেছেন।
 
Related Topics

টপ নিউজ

ইরান / মার্কিন যুক্তরাষ্ট্র / ইরানে মার্কিন হামলা / ইউরেনিয়াম / ইউরেনিয়াম সমৃদ্ধকরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবি কী, আর গোয়েন্দা তথ্য কী বলছে
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • ইরানের সঙ্গে আলোচনার সময় আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ‘বিন্দুমাত্র ভাবি না’: ট্রাম্প
  • হরমুজে নিয়ন্ত্রণ জোরদার, ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি ইরাক-পাকিস্তানের
  • দক্ষিণ লেবাননে ড্রোন যুদ্ধ, অনিশ্চিত হয়ে পড়ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির সম্ভাবনা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net