Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
স্পিডবোট দুর্ঘটনা: এলাকাবাসীর চোখের জলে একই পরিবারের ৪ জনের চিরবিদায়

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
04 May, 2021, 05:00 pm
Last modified: 04 May, 2021, 05:07 pm

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত

স্পিডবোট দুর্ঘটনা: এলাকাবাসীর চোখের জলে একই পরিবারের ৪ জনের চিরবিদায়

মা-বাবা ও দুই বোনকে হারিয়ে ৯ বছরের মীম যেন অকূল পাথারে পড়েছে। পরিবারে এখন আর কেউ নেই তার।
খুলনা প্রতিনিধি
04 May, 2021, 05:00 pm
Last modified: 04 May, 2021, 05:07 pm
দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে লাশগুলো। ছবি: টিবিএস

গতকাল (সোমবার) মাদারীপুরের শিবচরের পুরাতন কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বালুভর্তি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কায় নিহত ২৬ জনের মধ্যে ছিলেন খুলনার একই পরিবারের ৪ জন। এলাকাবাসী চোখে জলে চিরবিদায় দিয়েছেন তাদের।

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় তেরখাদা উপজেলার পারোখালী গ্রামে জানাজা শেষে নিহত মনির শিকদারের মা লাইলী বেগমের কবরের পাশে তাদের দাফন করা হয়।

এর আগে, রোববার রাতে মা লাইলি বেগমের মৃত্যুসংবাদ পেয়ে শেষবারের মতো তাকে দেখতে ঢাকার মিরপুর থেকে রওনা দেন ছেলে কাপড় ব্যবসায়ী মনির শিকদার, তার স্ত্রী হেনা বেগম এবং তাদের তিন মেয়ে সুমী, রুমি ও মীম। কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বালুভর্তি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কায় নিহত হন মনির শিকদারের বড় মেয়ে মীম ছাড়া বাকি চারজন।

এর আগে একসঙ্গে একই পরিবারের এতজনের মর্মান্তিক মৃত্যু দেখেনি তেরখাদা উপজেলার পারোখালী গ্রামের মানুষ। দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশু মীমকে ঘিরে ছিলে আত্মীয়-স্বজনসহ গ্রামবাসীর শোকের মাতম।

চলছে জানাজা। ছবি: টিবিএস

এমন শোকাবহ অবস্থায় নিহত চারজনের জানাজায় পারোখালী গ্রামসহ এলাকার সর্বস্তরের হাজারও মানুষের অশ্রুসিক্ত উপস্থিতি। জানাজা শেষ না হতেই আকাশ কালো করে নামে গুড়িগুড়ি বৃষ্টি। যেন তাদের অকাল মৃত্যুতে প্রকৃতিও কেঁদে ওঠে!

পরে সারিবদ্ধভাবে তাদের মরদেহ দাফন করা হয় রোববার রাতে মৃত্যু হওয়া লাইলি বেগমের কবরের পাশে।

নিহতদের জানাজায় উপস্থিত ছিলেন জেলা খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ  সষ্পাদক মো. কামরুজ্জামাল জামাল, তেরখাদা উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুল রহমান পলাশ, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা শারাফাত হোসেন দিপু প্রমুখ।

খোড়া হচ্ছে কবর। ছবি: টিবিএস

নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার রাতে মনিরের মা লাইলি বেগম মারা যান। মায়ের জানাজায় অংশ নিতে ঢাকার মিরপুর-১১ মসজিদ মার্কেটের কাপড়ের ব্যবসায়ী মনির শিকদার, তার স্ত্রী হেনা বেগম এবং তাদের তিন মেয়ে সুমী, রুমি ও মীম সেহরির খাবার খেয়ে খুলনার তেরখাদা উপজেলার পারোখালী গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বাবা-মার সঙ্গে সুমী ও রুমিরও শেষ দেখা হয়নি প্রাণপ্রিয় দাদিকে।

মা-বাবা ও দুই বোনকে হারিয়ে বেঁচে থাকা ৯ বছরের মীম যেন অকূল পাথারে পড়েছে। পরিবারে এখন আর কেউ নেই তার। প্রিয়জনদের হারিয়ে যেন কাঁদতেও পারছে না শিশুটি। অবুঝ এই শিশুকে সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই স্বজন-প্রতিবেশীদের। এই শিশু এখন কীভাবে কোথায় থাকবে, তার ভবিষ্যৎ কী হবে- এ নিয়ে এখন স্বজন-প্রতিবেশীরা চিন্তিত।

স্বজনের কোলে শিশু মীম। ছবি: টিবিএস

তেরখাদা উপজেলা চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম বলেন, 'উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১ সপ্তাহের মধ্যে মীমের জন্য ১ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মীম বড় হওয়া এবং তার বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা তার ভরণপোষণের দায়িত্ব পালন করব বলে এলাকাবাসীর কাছে কথা দিয়েছি।'

এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে তেরখাদা উপজেলা সদরের পারোখালী গ্রামে মনির শিকদারের বাড়িতে তাদের মরদেহগুলো এসে পৌঁছায়। সেই থেকে বাড়িসহ পুরো এলাকায় চলছে শোকের মাতম।


  • আরও পড়ুন: মাদারীপুরে স্পিডবোট-বাল্কহেডের সংঘর্ষে নিহত ২৬

Related Topics

টপ নিউজ

স্পিডবোট দুর্ঘটনা / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net