Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
‘অস্বাভাবিক’: এপ্রিলের এক দিনে বিশ্বের সবচেয়ে উষ্ণ ৫০ শহরের সবকটিই ছিল এই দেশের

আন্তর্জাতিক

সিএনএন
12 May, 2026, 12:20 pm
Last modified: 12 May, 2026, 12:17 pm

Related News

  • ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল

‘অস্বাভাবিক’: এপ্রিলের এক দিনে বিশ্বের সবচেয়ে উষ্ণ ৫০ শহরের সবকটিই ছিল এই দেশের

২৭ এপ্রিল তালিকাভুক্ত ভারতের ৫০টি শহরের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১২ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট।
সিএনএন
12 May, 2026, 12:20 pm
Last modified: 12 May, 2026, 12:17 pm
২০২৬ সালের ২৭ এপ্রিল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শহর নয়ডার তাপমাত্রা ১৮০° ফারেনহাইট (৩৮° সেলসিয়াস) ছাড়িয়ে গেছে। ছবি: হিন্দুস্তান টাইমস

এপ্রিলের শেষ দিকে একদিন খুবই অস্বাভাবিক একটি ঘটনা ঘটেছিল। পৃথিবীর সবচেয়ে গরম ৫০টি শহরের প্রতিটিই ছিল মাত্র একটি দেশে—ভারতে।

বায়ুমানের তথ্য পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম একিউআই-এর সংগৃহীত তথ্য অনুযায়ী এমনটি দেখা গেছে। তাদের ওয়েবসাইটে বলা হয়, 'আধুনিক ইতিহাসে এর কোনো নজির নেই। এটি কোনো স্বাভাবিক এপ্রিল নয়। আর এটি তথ্যভিত্তিক একটি গুরুতর মূল্যায়নের দাবি রাখে।' 

একিউআই-এর তালিকা ২৪ ঘণ্টার তাপমাত্রার ভিত্তিতে তৈরি করা হয়। এর মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছাড়াও বৃষ্টিপাত, বাতাস ও আর্দ্রতার মতো তথ্য অন্তর্ভুক্ত থাকে। 

২৭ এপ্রিল তালিকাভুক্ত ভারতের ৫০টি শহরের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১২ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট।

বান্দা শহরটি ছিল একিউআই-এর তালিকার শীর্ষে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে অবস্থিত এই শহরের জলবায়ু উপ-উষ্ণমণ্ডলীয় এবং এখানে প্রায়ই ভয়াবহ গরম পড়ে।

সাধারণত যেসব মাস সবচেয়ে গরম হয়, সেগুলো আসার আগেই তাপমাত্রা ভয়াবহভাবে বেড়ে যায়। ২৭ এপ্রিল বান্দায় তাপমাত্রা পৌঁছেছিল ১১৫ দশমিক ১৬ ডিগ্রি ফারেনহাইটে। একিউআই-এর তথ্য অনুযায়ী, সেদিন পৃথিবীর কোথাও এত বেশি তাপমাত্রা রেকর্ড হয়নি। ওই দিনের ভোরেও বান্দার তাপমাত্রা সর্বনিম্ন ছিল ৯৪ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট। 

২৩ এপ্রিল দিল্লির পুরনো এলাকায় প্রচণ্ড এক গরমের দিনে ব্যাটারিচালিত রিকশায় এয়ার কুলারের সামনে বসে আছেন কয়েকজন ব্যক্তি। ছবি: রয়টার্স

একিউআই জানিয়েছে, ভারতের সবচেয়ে গরম শহরগুলোর বেশিরভাগই দেশের 'অভ্যন্তরীণ উষ্ণ অঞ্চল'–এ অবস্থিত।

গত মাসের দ্বিতীয়ার্ধে ভারতে যে তীব্র তাপপ্রবাহ দেখা গেছে, তা 'এপ্রিল মাসের জন্য সবচেয়ে ভয়াবহ না হলেও শীর্ষ কয়েকটির একটি,' বলেছেন জলবায়ুবিদ ও আবহাওয়া–ইতিহাস গবেষক ম্যাক্সিমিলিয়ানো হেরেরা। তিনি বলেন, এপ্রিল মাসের শত শত তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে।

একদিনকার তথ্য দিয়ে অবশ্যই কোনো দীর্ঘমেয়াদি প্রবণতা বোঝায় না, তবে ভারত দীর্ঘকাল ধরে জলবায়ু সংকটের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান তীব্র তাপের সাথে লড়াই করছে।
গ্রীষ্মকাল এখন আরও উষ্ণ হয়ে উঠছে এবং আগেভাগেই শুরু হচ্ছে। গত বছর ভারতের কিছু অঞ্চলে এপ্রিলেই তীব্র গরম শুরু হয়েছিল। সেখানে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়, যা মৌসুমি গড়ের চেয়ে প্রায় ৫ ডিগ্রি বেশি ছিল।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভারতে তাপমাত্রা এতটাই চরম হয়ে উঠছে যে ২০৫০ সালের মধ্যে তা সুস্থ মানুষের জন্যও 'বেঁচে থাকার সীমা' অতিক্রম করতে পারে।

চরম আবহাওয়ার মধ্যে তাপপ্রবাহই সবচেয়ে প্রাণঘাতী। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুর্বল জনগোষ্ঠী—যেমন খুব ছোট শিশু, বয়স্ক মানুষ এবং খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকেরা, যারা প্রখর রোদ থেকে খুব কমই স্বস্তি পান। অতিরিক্ত তাপ কৃষিকাজ ও খাদ্য উৎপাদনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং ভারতের অর্থনীতি ও স্বাস্থ্যব্যবস্থার ওপর বিশাল চাপ সৃষ্টি করে।

এ বছরের তাপপ্রবাহ এমন এক সময়ে এসেছে, যখন দেশটি একই সঙ্গে ইরান যুদ্ধের প্রভাবও মোকাবিলা করছে। এই যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমে গেছে এবং শীতাতপ নিয়ন্ত্রণের চাহিদা বাড়তে থাকায় জ্বালানির সংকট দেখা দিয়েছে।

২৬ এপ্রিল, নয়াদিল্লিতে প্রখর রোদ থেকে বাঁচতে গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন মানুষ। ছবি: হিন্দুস্তান টাইমস

অনেকেই আশঙ্কা করছেন, সামনে আরও ভয়াবহ গ্রীষ্ম অপেক্ষা করছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর  সতর্ক করেছে, দেশের কিছু অংশে গ্রীষ্মের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।

প্রশান্ত মহাসাগর থেকে উৎপত্তি হওয়া আবহাওয়াজনিত ধরণ 'এল নিনো'র সম্ভাব্য আগমনও ভারতের আসন্ন বর্ষা মৌসুমের জন্য খারাপ সংকেত হতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর ২০২৬ সালে স্বাভাবিকের তুলনায় কম বর্ষার পূর্বাভাস দিয়েছে। এতে দেশের কৃষিখাত নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে পানীয় জলের উৎস হিসেবে ব্যবহৃত জলাধার ও ভূগর্ভস্থ পানির স্তর নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। অতীতের এল নিনো পরিস্থিতিতে ভারতে কম বৃষ্টি ও আরও ভয়াবহ খরা দেখা গেছে। 

ম্যাক্সিমিলিয়ানো হেরেরা বলেন, এই মাসের শেষ দিকে ভারতের মধ্য ও পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে আরও তীব্র তাপপ্রবাহ আঘাত হানার উচ্চ ঝুঁকি রয়েছে। তাপসূচক, যা তাপমাত্রা, আর্দ্রতা ও অন্যান্য উপাদান মিলিয়ে শরীরে প্রকৃত কতটা গরম অনুভূত হয় তা নির্ধারণ করে, সেটি ১২২ থেকে এমনকি ১৪০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি বলেন, এগুলো 'অত্যন্ত বিপজ্জনক মাত্রা'। 

Related Topics

টপ নিউজ

ভারত / একিউআই সূচক / সবচেয়ে বেশি তাপমাত্রা / এপ্রিলে একদিনের সর্বোচ্চ তাপমাত্রা / শীর্ষ ৫০ শহর / উষ্ণতম শহর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net