Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
সাতক্ষীরা ভূমি অফিসে আকস্মিক ডিসি, ১৫ দিনের কারাদণ্ড দালালের

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
04 December, 2019, 07:45 pm
Last modified: 04 December, 2019, 07:52 pm

Related News

  • ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • চাকরিতে ফিরলেন সাবেক ডিসি কোহিনূর মিয়া, ২০১১ সালের বরখাস্তের আদেশ বাতিল
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা ও টাকা দাবি: সাভার থেকে প্রতারক গ্রেপ্তার

সাতক্ষীরা ভূমি অফিসে আকস্মিক ডিসি, ১৫ দিনের কারাদণ্ড দালালের

জেলা প্রশাসকের আগমনে শুরু হয় তোড়জোড়।  দৌঁড়ে পালায় ভূমি অফিসের দালালরা।
সাতক্ষীরা প্রতিনিধি
04 December, 2019, 07:45 pm
Last modified: 04 December, 2019, 07:52 pm
ডিসি আসার পর আটক করা হয় দালাল রুহুল কুদ্দুসকে/ ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সাতক্ষীরা পৌর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল।  জেলা প্রশাসকের আগমনে শুরু হয় তোড়জোড়।  দৌঁড়ে পালায় ভূমি অফিসের দালালরা। 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

ডিসির পরিদর্শনকালে সদর উপজেলার কৈখালি গ্রামের ওমর আলী জেলা প্রশাসকের নিকট অভিযোগ করে জানান, দালাল রুহুল কুদ্দুস জমির মিউটেশন করে দেওয়ার নাম করে তার কাছে ৫ হাজার টাকা দাবি করে। তিনি দুই হাজার টাকা দিয়ে বাকি টাকা মিউটেশনের কপি পাওয়ার দিন দেবেন মর্মে রুহুল কুদ্দুসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ২০-২৫ দিন পার হয়ে গেলেও রুহুল কুদ্দুস এখন তালবাহানা করছে। 

এ সময় জেলা প্রশাসক মোস্তফা কামাল দালাল রুহুল কুদ্দুসকে তাৎক্ষণিক আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দালাল রুহুল কুদ্দুসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  দণ্ডপ্রাপ্ত রুহুল কুদ্দুস শহরের পারকুখরালী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। 

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, জেলা প্রশাসন থেকে শুরু করে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত কেউ যদি দুর্নীতিতে জড়ায়, দালাল-বাটপারদের প্রশ্রয় দেয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যার অফিসের সামনে দালাল পাওয়া যাবে, বুঝবো সেই অফিসের অফিসার তাদের পৃষ্ঠপোষকতা করছে। দালাল ছাড়াই হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে সকলে সরকারি সেবা পাবে। 

Related Topics

টপ নিউজ

ডিসি / ভূমি অফিস দালাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • চাকরিতে ফিরলেন সাবেক ডিসি কোহিনূর মিয়া, ২০১১ সালের বরখাস্তের আদেশ বাতিল
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা ও টাকা দাবি: সাভার থেকে প্রতারক গ্রেপ্তার

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net