Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
‘পর্দা কেলেঙ্কারিতে’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসের বিরুদ্ধে তদন্ত শুরু

আন্তর্জাতিক

29 April, 2021, 11:45 am
Last modified: 29 April, 2021, 03:19 pm

Related News

  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • ইসরায়েলকে সমর্থন করায় ডাউনিং স্ট্রিটের ঈদ উদ্‌যাপন বয়কট
  • ফোনকলে বরিসকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন
  • ডাউনিং স্ট্রিট ছাড়ার পর শুধু বক্তৃতা দিয়েই ২ মাসে মিলিয়ন পাউন্ডের বেশি আয় বরিস জনসনের

‘পর্দা কেলেঙ্কারিতে’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসের বিরুদ্ধে তদন্ত শুরু

সম্প্রতি বরিস জনসন তার ১১ নং ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটের সংস্কারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। আর তাতেই টনক নড়েছে নির্বাচনী কমিশনের।
29 April, 2021, 11:45 am
Last modified: 29 April, 2021, 03:19 pm
ছবি-সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাজ্যের ইলেকটোরাল কমিশন। "পর্দার অর্থায়ন" নিয়ে চলতে থাকা বিতর্কের মুখে অনিশ্চিত হয়ে পড়েছে বরিসের প্রধানমন্ত্রীর পদ।

সম্প্রতি বরিস জনসন তার ১১ নং ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটের সংস্কারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। আর তাতেই টনক নড়েছে নির্বাচনী কমিশনের। বুধবার (২৮ এপ্রিল) কমিশন বরিসের বিরুদ্ধে তদন্তের আনুষ্ঠানিক ঘোষণা করে। নির্বাচনী কমিশন জানায়, বরিসের বিরুদ্ধে এই তদন্ত পরিচালনা জরুরি, কেননা এই অর্থায়নের পিছনে বেআইনী কর্মকাণ্ড জড়িত থাকতে পারে।  

তবে, বরিস বরাবরই দাবি করে আসছেন যে তিনি কোনো অপরাধ করেননি। ব্যক্তিগত অর্থায়নেই তিনি ফ্ল্যাটের পুনঃসংস্কার করিয়েছেন।    

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টিও বরিসকে ছেড়ে কথা বলছে না। লেবার দলের নেতা কিয়ার স্টারমার বরিসকে "পর্দার অর্থায়ন" কেলেঙ্কারির সাথে জড়িত "বড় দুর্নীতিবাজ" বলে মন্তব্য করেছেন। কিয়ারের অভিযোগ, বরিস এক ওয়ালপেপারের পিছেই ৮০০ পাউন্ড অর্থ (৯৪ হাজার টাকা) ব্যয় করেছেন।

গতকাল যুক্তরাজ্যের সাংবিধানিক অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে বরিসকে অর্থায়ন কেলেঙ্কারি নিয়ে সরাসরি প্রশ্ন করেন লেবার দলের প্রধান কিয়ার স্টারমার। আর তাতেই চটে যান বরিস। তবে, সেসব প্রশ্নের উত্তর না দিয়ে তিনি পাশ কাটিয়ে যান।  

প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক বাসভবন পুনঃসংস্কার করতে পারেন। সেজন্য বার্ষিক বরাদ্দের পরিমাণ ৩০ হাজার পাউন্ড (৪২ হাজার ডলার)। 

তবে, বিবিসির অনুসন্ধান অনুযায়ী বরিস বাড়ির সংস্কারে প্রায় দুই লাখ পাউন্ড (দুই লাখ ৮০ হাজার ডলারের সমতুল্য) খরচ করেছেন।  

যুক্তরাষ্ট্রের সাবেক দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বারাক ওবামা হোয়াইট হাউজ সংস্কারে যে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন তা বরিসের খরচের ধারেকাছেও নেই। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ সংস্কারে ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ব্যয় করেন। 

তবে, চার বেডরুমের ১১ ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটটি হোয়াইট হাউজের মতো বিশালাকৃতির নয়। 'মিতব্যয়ী' নীতির জন্য পরিচিত কনজারভেটিভ দলের নেতা হিসেবেও বরিসের জন্য এই ব্যয় বেমানান। এছাড়া, মহামারি চলাকালে ব্রিটিশ জনসাধারণকে বারবার ত্যাগ স্বীকারের আহ্বান জানানোর কারণেও বর্তমানে উপহাসের পাত্রে পরিণত হয়েছেন এই প্রধানমন্ত্রী।

  • দ্য গার্ডিয়ান ও দ্য ওয়াশিংটন পোস্ট অবলম্বনে 

Related Topics

টপ নিউজ

বরিস জনসন / ডাউনিং স্ট্রিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • ইসরায়েলকে সমর্থন করায় ডাউনিং স্ট্রিটের ঈদ উদ্‌যাপন বয়কট
  • ফোনকলে বরিসকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন
  • ডাউনিং স্ট্রিট ছাড়ার পর শুধু বক্তৃতা দিয়েই ২ মাসে মিলিয়ন পাউন্ডের বেশি আয় বরিস জনসনের

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net