Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির, পাহারায় পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2026, 04:15 pm
Last modified: 27 April, 2026, 04:17 pm

Related News

  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির, পাহারায় পুলিশ

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে চরভদ্রাসন উপজেলার গোপালপুর চর এলাকায় পদ্মা নদীতে জেলে স্বপন বেপারীর পাতা ‘হাজারী বড়শিতে’ কুমিরটি আটকে যায়। এসময় স্বপন বেপারী তাঁর দুই ছেলে রাজিব ও রবিউলসহ আরও কয়েকজনের সহায়তায় কুমিরটিকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন। তাঁদের সবার বাড়ি উপজেলার চর সালেপুর এলাকায়।
টিবিএস রিপোর্ট
27 April, 2026, 04:15 pm
Last modified: 27 April, 2026, 04:17 pm
ছবি: টিবিএস

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মাছ ধরার বড়শিতে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মিঠা পানির কুমির। কুমিরটিকে না মেরে অক্ষত অবস্থায় উদ্ধার করে চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাটে নিয়ে এসেছেন স্থানীয় জেলেরা। বর্তমানে এটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের জন্য পুলিশি পাহারায় রাখা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে চরভদ্রাসন উপজেলার গোপালপুর চর এলাকায় পদ্মা নদীতে জেলে স্বপন বেপারীর পাতা 'হাজারী বড়শিতে' কুমিরটি আটকে যায়। এসময় স্বপন বেপারী তাঁর দুই ছেলে রাজিব ও রবিউলসহ আরও কয়েকজনের সহায়তায় কুমিরটিকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন। তাঁদের সবার বাড়ি উপজেলার চর সালেপুর এলাকায়।

জেলে স্বপন বেপারী জানান, তিনি প্রতিদিন পদ্মা নদীতে মাছ ধরার জন্য বড়শি পাতেন। সকালে গিয়ে দেখেন বড়শি ও সুতার জালে একটি কুমির আটকে আছে। তিনি বলেন, "আমি জানি কুমির মারা অপরাধ। এজন্য আমি আমার দুই ছেলে ও অন্যদের সহায়তায় নদী থেকে উঠিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করার জন্য ঘাটে নিয়ে আসি।" স্বপন বেপারীর ভাষ্য অনুযায়ী, কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক সাত ফুট এবং ওজন দেড় মণের কাছাকাছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, "কুমিরটি কাজী বাড়ির ঘাট এলাকায় পানির মধ্যে বেঁধে রাখা হয়েছে। খুলনা থেকে আসা উদ্ধারকারী দলের হাতে কুমিরটি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এর নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশি পাহারা বসানো হয়েছে।"

ফরিদপুরের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন বলেন, "কুমিরটি বর্তমানে পানিতে বাঁধা অবস্থায় রয়েছে, তাই এর সঠিক মাপ ও ওজন এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটি একটি বিপন্নপ্রায় মিঠা পানির কুমির।"

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানিয়েছেন, বিষয়টি জানার পরপরই বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা এসে কুমিরটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাবেন।

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / কুমির / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net