Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদকে ৮ তলা থেকে ফেলে হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 April, 2026, 11:50 am
Last modified: 26 April, 2026, 12:09 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদকে ৮ তলা থেকে ফেলে হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার

টিবিএস রিপোর্ট
26 April, 2026, 11:50 am
Last modified: 26 April, 2026, 12:09 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে মারধর করে ৮ তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৬ এপ্রিল) সকালে র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ এপ্রিল বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম অনিক দাস (২০)। তিনি এই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। 

এজাহার সূত্রে জানা যায়, নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার দাতিনাথালীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে এবং চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনার সুবাদে নগরীর ডিসি রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

গত ১২ এপ্রিল বিকেলে বৌ-বাজার এলাকায় একটি টং দোকানের সামনে এক বন্ধুর সাথে কথা বলার সময় একদল দুর্বৃত্ত তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। পরে জীবন বাঁচাতে দৌড়ে ডিসি রোডের মৌসুমি আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৮ম তলায় আশ্রয় নেন তিনি। পিছু নেওয়া দুর্বৃত্তরা ওই ভবনের নিরাপত্তারক্ষীকে 'চোর ঢুকেছে' বলে বিভ্রান্ত করে ভেতরে প্রবেশ করে। এরপর তারা সাজিদকে নির্মমভাবে মারধর করে এবং মুমূর্ষু অবস্থায় ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছেলের মৃত্যুর পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল সাজিদের বাবা বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

হত্যা / ছাত্র / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net