Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
প্রতিবেশীদের ভ্যাকসিন সরবরাহ বন্ধ করেছে ভারত, চাহিদা পূরণে চীনের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 April, 2021, 10:35 pm
Last modified: 28 April, 2021, 12:13 am

Related News

  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • ‘ককরোচদের’ বিক্ষোভের আগে দিল্লিতে ৫৭ মেট্রো স্টেশন বন্ধ, ৬১ ট্রেন চলাচল বাতিল, ২৩ হাজার পুলিশ মোতায়েন; বন্ধ হবে ইন্টারনেট
  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা

প্রতিবেশীদের ভ্যাকসিন সরবরাহ বন্ধ করেছে ভারত, চাহিদা পূরণে চীনের প্রতিশ্রুতি

চীনের প্রস্তাব ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল প্রচারিত ভ্যাকসিন কূটনীতির পূর্ব প্রচেষ্টার প্রতি বড় ধরনের আঘাত
টিবিএস ডেস্ক
27 April, 2021, 10:35 pm
Last modified: 28 April, 2021, 12:13 am
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় একটি কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের প্রবেশদ্বারে অপেক্ষা করছেন স্থানীয়রা। ছবি: ধীরাজ সিং/ ব্লুমবার্গ

করোনাভাইরাসের ভয়াবহ দ্বিতীয় ঢেউ মোকাবিলায় টিকাদানের ওপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি, যেকারণে ভ্যাকসিন রপ্তানিও বন্ধ করা হয়। এই অবস্থায় নিজেদের জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচিকে অচলাবস্থা থেকে রক্ষা করতে আরও বেশি চীনের মুখাপেক্ষী হচ্ছে ভারতের প্রতিবেশী দেশগুলো। 

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে তিনি বলেন, বেইজিং একটি বহুপাক্ষিক কাঠামোর মাধ্যমে এসব দেশে ভ্যাকসিনের নিরবিচ্ছিন্ন সরবরাহ দিতে আগ্রহী।

এই প্রস্তাব ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল প্রচারিত ভ্যাকসিন কূটনীতির পূর্ব প্রচেষ্টার প্রতি বড় ধরনের আঘাত। মূলত, প্রতিবেশীদের ওপর চীনের ক্রমবর্ধমান প্রভাব হ্রাসেই চলতি বছরের শুরুতে ভ্যাকসিন কূটনীতিতে জোর দিয়েছিলেন মোদি, যার আওতায় এপর্যন্ত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে লাখ লাখ ডোজ পাঠিয়েছে ভারত। 

তবে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষেধক উৎপাদন শিল্প থাকার পরও ভারত সংক্রমণের বৈশ্বিক রেকর্ডের মুখে টিকা রপ্তানি একেবারেই বন্ধ করে দেয়। সংক্রমণ বৃদ্ধির মধ্যেই দেশটিতে ভ্যাকসিন ডোজ সঙ্কটের ঘটনা গণমাধ্যমের সংবাদ শিরোনাম হয়। মহামারির এই দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন হাজার হাজার মৃত্যু দেখছে দেশটি।     

একমাত্র টিকা সরবরাহকারক দেশ হিসেবে ভারত প্রতিবেশী বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছিল। বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমিতের সংখ্যা বাড়ছে, এই অবস্থায় ভারত রপ্তানি বন্ধ করে পূর্ব প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে বলে আজ মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রাজধানী ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে অভিযোগ করেন। 

ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও আগে থেকেই মূলত চীনা ভ্যাকসিনের ওপর নির্ভরশীল। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের (ভারতের) কাছে টিকা সরবরাহ চেয়ে যোগাযোগ করলেই তারা শুধু অপেক্ষা করতে বলছে। তাই আমরা এবার চীনের প্রতি যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দেওয়ার অনুরোধ করেছি, সেখানে দেশটি ইতিবাচক সাড়াও দিয়েছে। অবশ্য এব্যাপারে সুনির্দিষ্ট কোনো সময়সীমা তারা দেয়নি।  

দেশে ভ্যাকসিন সঙ্কটের সম্ভাবনা আমলে নিয়ে ইতোমধ্যেই রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ টিকার জরুরি ব্যবহার অনুমোদন দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর। ফলে আগামী মাস থেকেই এটি আমদানি করা যাবে। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান আজ মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে টেলিফোনে জানান, বাংলাদেশ টিকার উৎস সম্প্রসারিত করবে এবং সরকার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া থেকে ভ্যাকসিন আমদানির পরিকল্পনা করছে। 

তবে চীনা টিকার কার্যকারিতা হার কম হওয়ায় চীন রপ্তানি করলেও খুব বেশি মানুষ এটি নিতে চাইবেন না বলে পশ্চিমা বিশেষজ্ঞরা অনুমান করছেন। 

এদিকে মঙ্গলবারের ভার্চুয়াল বৈঠকে ভারতে চলমান প্রলয়ঙ্করী সংক্রমণ প্রতিরোধে দেশটিকে সহায়তা দেওয়ারও প্রস্তাব দেন ওয়াং ই। সহায়তা দেওয়া নিয়ে ভারতের প্রতিও বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী।

  • সূত্র: ব্লুমবার্গ 
     

Related Topics

টপ নিউজ

দক্ষিণ এশিয়া / বাংলাদেশ / ভারত / চীন / ভ্যাকসিন কূটনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • ‘ককরোচদের’ বিক্ষোভের আগে দিল্লিতে ৫৭ মেট্রো স্টেশন বন্ধ, ৬১ ট্রেন চলাচল বাতিল, ২৩ হাজার পুলিশ মোতায়েন; বন্ধ হবে ইন্টারনেট
  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net