Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১,০০০ সিসি ক্যামেরা; মোহাম্মদপুরেই ৭০০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2026, 09:30 pm
Last modified: 23 April, 2026, 09:39 pm

Related News

  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  

অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১,০০০ সিসি ক্যামেরা; মোহাম্মদপুরেই ৭০০

বছিলাবাসীর উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ‘বাসা বাড়ির আশেপাশে আপনারাও সিসি ক্যামেরা লাগান।’
টিবিএস রিপোর্ট
23 April, 2026, 09:30 pm
Last modified: 23 April, 2026, 09:39 pm
ফাইল ছবি: টিবিএস

অপরাধ দমনে রাজধানীজুড়ে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। একই সঙ্গে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ঠেকাতে ৭০০ সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মোহাম্মদপুরের বছিলায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও মোহাম্মদপুর থানার 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব তথ্য জানান।

মো. সরওয়ার বলেন, বছিলা এলাকায় সরকারিভাবে ৭০০ সিসি ক্যামেরা স্থাপনের কাজ অচিরেই শুরু হবে। গুলশান বনানী এলাকায় আগে থেকেই ১৩০০ সিসি ক্যামেরা লাগানো আছে। যার কারণে ওই এলাকায় অপরাধ কম।

বছিলাবাসীর উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, 'বাসা বাড়ির আশেপাশে আপনারাও সিসি ক্যামেরা লাগান। আমরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বা যেখানে যেখানে প্রয়োজন সেখানে ৭০০ ক্যামেরা স্থাপন করবো। এর বাইরেও ঢাকাজুড়ে ১১ হাজার সিসি ক্যামেরা লাগানোর একটি প্রকল্প বর্তমান সরকার অচিরেই পাস করে দেবে। এই সিসি ক্যামেরাগুলো স্থাপন করলে ঢাকা মহানগর আরও নিরাপদ হবে।'

মো. সরওয়ার বলেন, মোহাম্মদপুর অপরাধপ্রবণ এলাকা হওয়ায় এখানে আমরা আরও একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করবো। এরই মধ্যে যে ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে সেখানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর দেওয়া হয়েছে।

তিনি বলেন, বছিলা বা মোহাম্মদপুর এলাকার অপরাধী যারা আছে তাদের তালিকা আমাদের কাছে আছে। এই তালিকা আমরা এনালাইসিস (বিশ্লেষণ) করবো। এনালাইসিস করবো এইভাবে যে, এখানে বৈধ ইনকামের বাইরে যদি কেউ থাকে, এই অবৈধ ইনকামের প্রত্যেককে আমরা এনালাইসিস করবো, তারা কি করে, কি না করে। প্রয়োজন হলে তাদের ধরবো।

এলাকায় অটোরিকশার দৌরাত্ম্যের কথা উল্লেখ করে সচেতন মানুষকে অটোরিকশা বর্জনের আহ্বান জানান মো. সরওয়ার।

যারা অপরাধী তাদের ছবি অচিরেই প্রচার করার কথা জানিয়ে মো. সরওয়ার বলেন, 'অপরাধীদের আপনারা ধরিয়ে দেবেন, পুরস্কার দেওয়া হবে। আপনারা আমাদের গোপনে চিনিয়ে দেবেন, গোপনে তথ্য দেবেন অপরাধী কারা কারা আছে।'

জেনেভা ক্যাম্পে অনেক পুলিশ মোতায়েন করা ছিল, কিন্তু বর্তমানে তুলে নেওয়া হয়েছে কেন?—এমন এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, 'আমরা এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিচ্ছি। আমরা এখানে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। পাশাপাশি র‍্যাব, ডিবি, পুলিশ কাজ করছে। নতুন সরকার আশায় আমরা এ কার্যক্রমকে আরও বেগবান করেছি।'

এ বিষয়ে তিনি আরও বলেন, 'অপরাধীদের ধরতে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করছি। এই এলাকায় ধারালো অস্ত্র ব্যবহার করেই বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করছে কিশোর গ্যাং সদস্যরা। আমরা তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। অপরাধীদের ধরা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।'

Related Topics

টপ নিউজ

সিসি ক্যামেরা / রাজধানী / মোহাম্মদপুর / ছিনতাই / গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ঠেকাতে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net