Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নামকরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
22 April, 2026, 10:45 pm
Last modified: 22 April, 2026, 10:59 pm

Related News

  • সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করল পুলিশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভাঙচুর
  • সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ সরকার দলীয় চিফ হুইপের
  • সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নামকরণ

অন্যদিকে সংসদ ভবনের মূল প্রবেশ পথের নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর নামে।
টিবিএস রিপোর্ট 
22 April, 2026, 10:45 pm
Last modified: 22 April, 2026, 10:59 pm
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ করা হয়েছে। এই বীর শহীদদের স্মৃতি চিরস্থায়ীভাবে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সংশ্লিষ্টদের পরামর্শে গৃহীত এ সিদ্ধান্তের ফলে সংসদ ভবনের গ্যালারিগুলোর পূর্বের ফুল ও নদীর নাম পরিবর্তন করে সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। সংসদ ভবনের ভেতরে স্থাপিত নতুন নামফলকে এখন স্থান পেয়েছে বীরশ্রেষ্ঠদের নাম।

জাতীয় সংসদের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন নামকরণ অনুযায়ী, ভিআইপি গ্যালারি-১ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ভিআইপি গ্যালারি-২ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, গ্যালারি-৩ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, গ্যালারি-৪ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি-৫ বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি-৬ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি-৭ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের নামে নামকরণ করা হয়েছে।

অন্যদিকে সংসদ ভবনের মূল প্রবেশ পথের নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর নামে।

Related Topics

টপ নিউজ

সংসদ ভবন / বীরশ্রেষ্ঠ / নামকরণ / এমএজি ওসমানী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করল পুলিশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভাঙচুর
  • সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ সরকার দলীয় চিফ হুইপের
  • সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net