Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2026, 07:45 pm
Last modified: 18 April, 2026, 07:49 pm

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১
  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ 
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার উজানগ্রাম ও গজনবীপুরসহ আশপাশের ছয়টি গ্রাম নিয়ে দুটি শক্তিশালী সামাজিক গোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সকালে প্রথমে গজনবীপুর এলাকায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে তা বড় আকারের সংঘর্ষে রূপ নেয়।
টিবিএস রিপোর্ট
18 April, 2026, 07:45 pm
Last modified: 18 April, 2026, 07:49 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সামাজিক গোষ্ঠীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উজানগ্রাম ও গজনবীপুর গ্রামের অন্তত ৩০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ও গজনবীপুর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার উজানগ্রাম ও গজনবীপুরসহ আশপাশের ছয়টি গ্রাম নিয়ে দুটি শক্তিশালী সামাজিক গোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সকালে প্রথমে গজনবীপুর এলাকায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে তা বড় আকারের সংঘর্ষে রূপ নেয়। মুহূর্তের মধ্যেই এই উত্তেজনা পাশের উজানগ্রাম এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষের লোকজন একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে হামলাকারীরা প্রতিপক্ষের লোকজনের অন্তত ৩০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এলাকায় গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ থানায় মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / সংঘর্ষ / আধিপত্য বিস্তার ঘিরে সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১
  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ 
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net