Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2026, 04:55 pm
Last modified: 18 April, 2026, 05:01 pm

Related News

  • মাতারবাড়িতে প্রধানমন্ত্রী; চট্টগ্রাম সফরে বৈঠক করবেন হেফাজত আমিরের সঙ্গে, নিরাপত্তা জোরদার পুলিশের
  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন

সংগঠনটির নেতারা উল্লেখ করেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রবাসী বাংলাদেশিরাও সোচ্চার হয়েছিলেন। প্রয়োজনে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
টিবিএস রিপোর্ট
18 April, 2026, 04:55 pm
Last modified: 18 April, 2026, 05:01 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় আবারও বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পিপলস ভয়েস। সংগঠনটি এই উদ্যোগকে 'গণবিরোধী' ও 'প্রকৃতি ধ্বংসের চেষ্টা' আখ্যা দিয়ে অবিলম্বে তা থেকে সরে আসার দাবি জানিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সংগঠনের সভাপতি শরীফ চৌহান ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, 'চট্টগ্রাম শহরের প্রাণ-প্রকৃতির অন্যতম আধার এবং ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন সিআরবিতে পরিবেশবিরোধী কোনো প্রকল্প বাস্তবায়নের চেষ্টা নগরবাসী মেনে নেবে না। অতীতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা জনআন্দোলনের মুখে ব্যর্থ হয়েছে।'

সংগঠনটির নেতারা উল্লেখ করেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রবাসী বাংলাদেশিরাও সোচ্চার হয়েছিলেন। প্রয়োজনে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিবৃতিতে বলা হয়, দ্রুত নগরায়নের ফলে বন্দরনগরী চট্টগ্রামে উন্মুক্ত প্রাকৃতিক পরিসর দিন দিন কমে যাচ্ছে। একটি শহরের জন্য প্রয়োজনীয় উন্মুক্ত স্থানের তুলনায় চট্টগ্রামে তা এখন প্রায় নেই বললেই চলে, যা পরিবেশের ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এই প্রেক্ষাপটে নতুন স্থাপনা নির্মাণের পরিবর্তে নগরীতে আরও উদ্যান ও সবুজ এলাকা গড়ে তোলা এবং বিদ্যমান প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করে সংগঠনটি। 

পিপলস ভয়েস জানায়, অতীতে সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে টানা ৪৮৩ দিন আন্দোলন চালিয়ে তা প্রতিহত নগরবাসী তা করেছিল। 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলে, সিআরবিতে ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায়, পরিবেশবিরোধী এ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা হলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে নগরবাসী।
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

চট্টগ্রাম / সিআরবি / হাসপাতাল / প্রকল্প / প্রতিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • মাতারবাড়িতে প্রধানমন্ত্রী; চট্টগ্রাম সফরে বৈঠক করবেন হেফাজত আমিরের সঙ্গে, নিরাপত্তা জোরদার পুলিশের
  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net