Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি

আন্তর্জাতিক

বিবিসি
15 April, 2026, 09:55 am
Last modified: 15 April, 2026, 10:01 am

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ

আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি

বাংলাদেশ কোস্টগার্ড সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছে, গত ৯ এপ্রিল তাদের একটি জাহাজ ওই ট্রলার থেকে নয়জনকে জীবিত উদ্ধার করেছে। তবে ট্রলারটি ঠিক কখন ডুবেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসি
15 April, 2026, 09:55 am
Last modified: 15 April, 2026, 10:01 am
প্রতীকী ছবি: এএফপি

গত সপ্তাহে আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় শিশুসহ অন্তত ২৫০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন বিষয়ক সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।

সংস্থাগুলো জানায়, ট্রলারটি বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছিল এবং এর গন্তব্য ছিল মালয়েশিয়া। তীব্র বাতাস, উত্তাল সমুদ্র এবং অতিরিক্ত যাত্রীবোঝাই করার কারণে ট্রলারটি ডুবে গেছে বলে জানা গেছে।

বাংলাদেশ কোস্টগার্ড সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছে, গত ৯ এপ্রিল তাদের একটি জাহাজ ওই ট্রলার থেকে নয়জনকে জীবিত উদ্ধার করেছে। তবে ট্রলারটি ঠিক কখন ডুবেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রাণঘাতী অভিযানের পর থেকে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বাংলাদেশে জীবনযাপনের মান অত্যন্ত কষ্টকর হওয়ায় অনেক রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করা নৌকায় কিংবা ট্রলারে মালয়েশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করেন। মুসলিম প্রধান দেশ হওয়ায় এই অঞ্চলের অনেক রোহিঙ্গাই মালয়েশিয়াকে একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মনে করেন।

উদ্ধার হওয়াদের একজন,  ৪০ বছর বয়সী রফিকুল ইসলাম এএফপি-কে জানান, উদ্ধারের আগে তিনি প্রায় ৩৬ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। তিনি বলেন, ট্রলার থেকে ছড়িয়ে পড়া তেলের আগুনে তার শরীর পুড়ে গেছে। 

তিনি জানান, মূলত মালয়েশিয়ায় ভালো কাজের প্রলোভনেই তিনি ওই ট্রলারে চড়েছিলেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক যৌথ বিবৃতিতে বলেছে, 'এই মর্মান্তিক ঘটনা রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং এর কোনো স্থায়ী সমাধান না থাকার ভয়াবহ চিত্রই ফুটিয়ে তুলছে।'

সংস্থাগুলো জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে অদূর ভবিষ্যতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের আশা ক্ষীণ হয়ে পড়েছে। ক্যাম্পে কমতে থাকা মানবিক সহায়তা এবং মানবেতর জীবনযাপনের কারণেই রোহিঙ্গারা 'নিরাপত্তা ও সুযোগের সন্ধানে' সমুদ্রপথে এ ধরণের বিপজ্জনক যাত্রা বেছে নিতে বাধ্য হচ্ছে।

পাচারের কাজে ব্যবহৃত ট্রলারগুলো সাধারণত ছোট ও গাদাগাদি করে ভরা থাকে, যেখানে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের মতো মৌলিক সুবিধারও অভাব থাকে। ফলে সব ট্রলার গন্তব্যে পৌঁছাতে পারে না। অনেকে মাঝপথেই মারা যান, আবার অনেককে আটক বা বিতাড়িত করা হয়।

এমনকি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার উপকূলের কাছাকাছি পৌঁছালেও অনেক সময় সে দেশের কর্তৃপক্ষ বা স্থানীয়রা তাদের ফিরিয়ে দেয়। ২০২৫ সালের জানুয়ারিতে মালয়েশিয়া খাবার ও পানি দেওয়ার পর প্রায় ৩০০ শরণার্থী বহনকারী দুটি নৌকা ফিরিয়ে দিয়েছিল।

কক্সবাজারের একজন রোহিঙ্গা শরণার্থী এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, 'মানুষ লড়াইয়ে মরছে, না খেয়ে মরছে। তাই অনেকে মনে করে, এখানে ধুঁকে ধুঁকে মরার চেয়ে সাগরে মরে যাওয়াই ভালো।'

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, 'বাংলাদেশ যখন নতুন বছর উদযাপন করছে, তখন এই ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয়, মিয়ানমারের এই বাস্তুচ্যুতি সমস্যার মূল কারণগুলো খুঁজে বের করা এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সাথে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।'

Related Topics

টপ নিউজ

ট্রলারডুবি / আন্দামান সাগর / রোহিঙ্গা / নিখোঁজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net