Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 April, 2026, 10:35 pm
Last modified: 14 April, 2026, 10:57 pm

Related News

  • চট্টগ্রামে আ.লীগ নেতার গুদামে মিলল ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ লেখা ৫ হাজার বস্তা গম
  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন, শহরজুড়ে আরও রুট তৈরির পরিকল্পনা
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট

চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত, বেরিয়ে প্রশ্নের মুখে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে দাঁড়িয়ে প্রশ্ন করছেন—তিনি (হাসনাত) কেন আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে অভিযুক্ত এক ব্যক্তির বাসায় গিয়েছেন? 
টিবিএস রিপোর্ট
14 April, 2026, 10:35 pm
Last modified: 14 April, 2026, 10:57 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের কাট্টলি এলাকায় মনজুর আলমের বাসভবনে এ সাক্ষাৎ হয়।

খবর পেয়ে এ সময় বাসার সামনে জড়ো হন একদল ব্যক্তি। তারা নিজেদের 'জুলাই যোদ্ধা' বলে পরিচয় দেন। সাক্ষাৎ শেষে বাসা থেকে বের হলে তারা হাসনাত আবদুল্লাহকে ঘিরে নানা প্রশ্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে দাঁড়িয়ে প্রশ্ন করছেন—তিনি (হাসনাত) কেন আওয়ামী লীগের 'দোসর' হিসেবে অভিযুক্ত এক ব্যক্তির বাসায় গিয়েছেন? 

এ সময় হাসনাত আবদুল্লাহকে হাত নেড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। পরে অন্য এক ব্যক্তি এগিয়ে এসে বিক্ষুব্ধদের সরে যেতে বলেন।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসে সাবেক মেয়রের আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন হাসনাত।

তিনি বলেন, "এটি একটি শিষ্টাচারমূলক সাক্ষাৎ, এর বাইরে কিছু নয়।" 

একইভাবে মনজুর আলমও বলেন, "সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আমার বাসায় এসেছিলেন। সৌজন্য সাক্ষাৎ হয়েছে, এর বেশি কিছু নয়।"

তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মনজুর আলম। এ প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহর এই সফর নিয়ে প্রশ্ন উঠলেও মনজুর আলম দাবি করেন, তাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।

তবে রাতে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। পাশাপাশি আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করা হয়।

২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন মনজুর আলম। তিনি তৎকালীন প্রভাবশালী নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে চমক সৃষ্টি করেন। পরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও হন তিনি।

২০১৫ সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন এবং একপর্যায়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর দীর্ঘ সময় বিএনপির কার্যক্রমে তাকে সক্রিয় দেখা যায়নি।

পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২০ সালের সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তা পাননি মনজুর আলম। বিএনপির রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার পর আওয়ামী লীগের কাছেও তিনি কোনো সাংগঠনিক পদে যুক্ত ছিলেন না।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

হাসনাত আবদুল্লাহ / মেয়র / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • চট্টগ্রামে আ.লীগ নেতার গুদামে মিলল ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ লেখা ৫ হাজার বস্তা গম
  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন, শহরজুড়ে আরও রুট তৈরির পরিকল্পনা
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net