Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
গুরুতর আহত হলেও সেরে উঠছেন মুজতবা খামেনি; করছেন বৈঠক, দিচ্ছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আন্তর্জাতিক

রয়টার্স
11 April, 2026, 01:55 pm
Last modified: 11 April, 2026, 01:55 pm

Related News

  • সৌদি আরব ও হরমুজে নতুন উত্তেজনার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি
  • চাইলে ইরানে ‘থেকে যেতে পারি’, ভেনেজুয়েলার মতো ওদের তেলও ‘রেখে দিতে পারি’: ট্রাম্প
  • হরমুজ অবরুদ্ধ, হুমকিতে লোহিত সাগর: বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে?
  • উপসাগরীয় অঞ্চল ছেড়ে যান ট্রাম্প—এমনটাই চায় এশিয়ার তেল খাত, কিন্তু জানে লাভ নেই চেয়ে
  • ইরানের হামলার পর বিশ্বের অন্যতম বড় এআই ডেটা সেন্টার পরিকল্পনায় পরিবর্তন আনছে আমিরাত

গুরুতর আহত হলেও সেরে উঠছেন মুজতবা খামেনি; করছেন বৈঠক, দিচ্ছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

রয়টার্স
11 April, 2026, 01:55 pm
Last modified: 11 April, 2026, 01:55 pm

২০১৬ সালের ১ জুলাই একটি সমাবেশে মুজতবা খামেনি। ছবি: রয়টার্স

আমেরিকা-ইসরায়েলের যে বিমান হামলায় তার পিতা নিহত হয়েছেন, সেই একই হামলায় গুরুতর জখম হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। খামেনির ঘনিষ্ঠ মহলের সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার মুখমণ্ডল ও পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে । 

তিনটি সূত্রের দাবি, মধ্য তেহরানে সর্বোচ্চ নেতার বাসভবনে সেই হামলায় ৫৬ বছর বয়সি মুজতবার চেহারা বিকৃত হয়ে গেছে। জখম হয়েছে তার পা-ও। 

তবে গুরুতর আহত হলেও মুজতবার চিন্তাক সম্পূর্ণ সচল রয়েছে বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিরা। তিনি ধীরে ধীরে সেরে উঠছেন বলেও দাবি তাদের। বর্তমানে জনসমক্ষে না এলেও অডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। যুদ্ধ পরিচালনা ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে মুজতবাই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছে দুটি সূত্র।

গত ৮ মার্চ পিতার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মুজতবাকে একবারও জনসমক্ষে দেখা যায়নি। তার কোনো ছবি বা ভিডিয়োও প্রকাশ করা হয়নি। এমনকি তার কোনো অডিও বার্তাও শোনেনি সাধারণ মানুষ। 

মুজতবা কোথায় আছেন এবং কেমন আছেন, তা নিয়ে রহস্য ক্রমেই দানা বাঁধছে। জাতিসংঘে ইরানের মিশন অবশ্য খামেনির চোটের মাত্রা বা তার অনুপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় মুজতবা আহত হন, নিহত হন তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং মুজতবার স্ত্রী ও পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য।

আনুষ্ঠানিকভাবে মুজতবার চোট নিয়ে ইরান কোনো বিবৃতি না দিলেও, দেশটির সরকারি সংবাদমাধ্যমে তাকে 'জানবাজ' বলে অভিহিত করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে মারাত্মক আহত যোদ্ধাদের সম্মান জানাতে সাধারণত এই শব্দ ব্যবহার করা হয়।

গত ১৩ মার্চ মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথও দাবি করেছিলেন, মুজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন এবং খুব সম্ভব তার চেহারা বিকৃত হয়ে গেছে।

এদিকে মার্কিন গোয়েন্দা রিপোর্টের বরাতে একটি সূত্র দাবি করেছে, হামলায় মুজতবা সম্ভবত একটি পা হারিয়েছেন। 

তবে সিআইএ এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ও প্রশ্নের উত্তর দেয়নি।

মুজতবার ঘনিষ্ঠ মহলের একজনের দাবি, আগামী এক-দুই মাসের মধ্যে সর্বোচ্চ নেতার ছবি প্রকাশ করা হতে পারে। শারীরিক অবস্থার উন্নতি হলে এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা না থাকলে তিনি জনগণের সামনেও আসতে পারেন।

গত ১২ মার্চ সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবার প্রথম বার্তা পৌঁছায় ইরানিদের কাছে। তবে সেটিও সশরীরে নয়। টেলিভিশনের পর্দায় একজন সংবাদপাঠক তার একটি লিখিত বিবৃতি পাঠ করেন। তাতে সাফ জানানো হয়েছিল, হরমুজ প্রণালি বন্ধ থাকবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন ঘাঁটি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়। 

এরপর ২০ মার্চ পারস্য নববর্ষ উপলক্ষে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় এই বছরকে 'প্রতিরোধের বছর' হিসেবে ঘোষণা করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

মোজতবা খামেনি / ইরান / ইরানের সর্বোচ্চ নেতা / মধ্যপ্রাচ্য / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • সৌদি আরব ও হরমুজে নতুন উত্তেজনার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি
  • চাইলে ইরানে ‘থেকে যেতে পারি’, ভেনেজুয়েলার মতো ওদের তেলও ‘রেখে দিতে পারি’: ট্রাম্প
  • হরমুজ অবরুদ্ধ, হুমকিতে লোহিত সাগর: বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে?
  • উপসাগরীয় অঞ্চল ছেড়ে যান ট্রাম্প—এমনটাই চায় এশিয়ার তেল খাত, কিন্তু জানে লাভ নেই চেয়ে
  • ইরানের হামলার পর বিশ্বের অন্যতম বড় এআই ডেটা সেন্টার পরিকল্পনায় পরিবর্তন আনছে আমিরাত

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net