Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ

বাংলাদেশ

পল্লব ভট্টাচার্য, দিল্লি
08 April, 2026, 06:00 pm
Last modified: 08 April, 2026, 08:38 pm

Related News

  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ; হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাতে ঐকমত্য
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা

নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ

নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশ তাদের অংশীদারিত্ব আরও গভীর করতে দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় বিভিন্ন প্রস্তাব পর্যালোচনার বিষয়ে একমত হয়েছে।
পল্লব ভট্টাচার্য, দিল্লি
08 April, 2026, 06:00 pm
Last modified: 08 April, 2026, 08:38 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন সরকারের সাথে গঠনমূলকভাবে কাজ করার এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। বুধবার (৮ এপ্রিল) ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বার্তা দেওয়া হয়।

নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশ তাদের অংশীদারিত্ব আরও গভীর করতে দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় বিভিন্ন প্রস্তাব পর্যালোচনার বিষয়ে একমত হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে এস জয়শঙ্কর 'বাংলাদেশের নতুন সরকারের সাথে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে ভারতের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন।'

বিবৃতিতে আরও বলা হয়, 'উভয় পক্ষ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক মেকানিজমের মাধ্যমে অংশীদারিত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো অন্বেষণ করতে সম্মত হয়েছে। এ লক্ষ্যে খুব শীঘ্রই সরকারি পর্যায়ে পরবর্তী বৈঠকগুলো অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।'

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। গত ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই ভারতে ড. খলিলুর রহমানের প্রথম সফর এবং জয়শঙ্করের সাথে এই বৈঠকটি ছিল তাঁর সফরের অন্যতম প্রধান দিক।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথেও সাক্ষাৎ করেছেন। জয়শঙ্করের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জয়শঙ্কর বলেন, 'আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে আতিথেয়তা প্রদান করতে পেরে আনন্দিত। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়েছে।' তিনি আরও জানান, উভয় পক্ষই ভবিষ্যতে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।

এর আগে গতকাল নয়াদিল্লি পৌঁছানোর পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দেওয়া এক নৈশভোজে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলাপ হয়।

পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল নয়াদিল্লি থেকে মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে ৯-১০ এপ্রিল অনুষ্ঠিতব্য নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। উল্লেখ্য, ওই সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মূল বক্তব্য প্রদান করবেন।

Related Topics

টপ নিউজ

নয়াদিল্লি / এস. জয়শঙ্কর / পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ; হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাতে ঐকমত্য
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net