Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
আওয়ামী লীগ নেতারা টাকা বানানোর রোগে আক্রান্ত: মির্জা ফখরুল

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
01 December, 2019, 07:40 pm
Last modified: 01 December, 2019, 07:47 pm

Related News

  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি
  • বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী

আওয়ামী লীগ নেতারা টাকা বানানোর রোগে আক্রান্ত: মির্জা ফখরুল

ইউএনবি রিপোর্ট
01 December, 2019, 07:40 pm
Last modified: 01 December, 2019, 07:47 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- ইউএনবি/ফাইল ফটো

ক্ষমতাসীন দলের নেতারা ‘টাকা বানানোর রোগে আক্রান্ত’ হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন টাকা বানানো একটা রোগ।  কিন্তু সে রোগে তো আপনারাই বেশি আক্রান্ত।  আপনার সোনার ছেলেদের এখন ধরে ধরে আনছেন, বলার চেষ্টা করছেন যে তোমরা এখন ভালো হয়ে যাও।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রোববার নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘টাকা বানানো এখন রোগে পরিণত হয়েছে।  এটা অসুস্থতা।’

ত্রিবার্ষিক ওই সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের কষ্টার্জিত অর্থ কারও বিলাসবহুল জীবনযাপনের জন্য নয়, মানুষের কল্যাণ নিশ্চিত করতে ব্যয় করা হবে।

সরকারের নানা সমালোচনা করে ফখরুল বলেন, সরকার এখন দুর্নীতি, সন্ত্রাস ও ধর্ষণের রোল মডেলে পরিণত হয়েছে।  

গ্লোবাল অ্যান্টি করাপশন অ্যান্ড ইন্টেগ্রিটি ফোরামের বরাত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের নেতারা শেয়ার বাজার, ব্যাংক ও মেগা প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৫০ হাজার টাকায় করা হচ্ছে, দুর্নীতি এখন সর্বত্র বিস্তৃত।

এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, দল ও মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বর্তমান সন্ত্রাসবাদী সরকারকে অপসারণের জন্য রাস্তায় নামতে হবে।  আমাদের জন্য এটাই একমাত্র পথ।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশের রাজনীতি / বিএনপি / মির্জা ফখরুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি
  • বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net